Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: আজ রাজধানী দিল্লির রামলীলা ময়দানে আয়োজিত হচ্ছে ইন্ডিয়া জোটের মেগা সমাবেশ(Rahul Gandhi) । বিরোধী শিবিরের দাবি, এই সমাবেশে লক্ষ লক্ষ মানুষের জমায়েত হতে পারে। ফলে রাজনৈতিক শক্তি প্রদর্শনের পাশাপাশি সমাবেশকে ঘিরে রাজধানীর জনজীবন ও ব্যবসা-বাণিজ্য নিয়েও তৈরি হয়েছে বিশেষ আগ্রহ।

সমাবেশ শেষে বাজারে যাওয়ার আবেদন রাহুলের (Rahul Gandhi)
সমাবেশের ঠিক আগেই জোটের নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশে অভিনব আবেদন জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁর বার্তা, সভা শেষে সরাসরি বাড়ি ফিরে না গিয়ে দিল্লির বিভিন্ন বাজারে গিয়ে কেনাকাটা করুন। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর বার্তাই দিয়েছেন তিনি।
দীপাবলির আগে ব্যবসায়ীদের উদ্বেগ (Rahul Gandhi)
রাহুলের এই আবেদনের নেপথ্যে রয়েছে দীপাবলির মরশুমে দিল্লির ব্যবসায়ীদের আশঙ্কা। চাঁদনি চক, কনৌট প্লেস, সদর বাজার, করোল বাগ, চাউড়ি বাজারের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় সমাবেশের কারণে ক্রেতাদের আনাগোনা কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিপুল মানুষের জমায়েত, যানবাহনের চাপ এবং নিরাপত্তাজনিত বিধিনিষেধের প্রভাব পড়তে পারে ব্যবসায়।
যানজট ও নিরাপত্তা নিয়ে আপত্তি ব্যবসায়ী সংগঠনের
চেম্বার অব ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির তরফেও এই পরিস্থিতি নিয়ে আপত্তি জানানো হয়েছিল। ব্যবসায়ীদের বক্তব্য, সমাবেশে অংশ নিতে প্রচুর বাস ও ব্যক্তিগত গাড়ি দিল্লিতে ঢুকলে পুরনো দিল্লির রাস্তাগুলিতে ব্যাপক যানজট তৈরি হতে পারে। তার সঙ্গে ব্যারিকেড, রাস্তা বন্ধ এবং নিরাপত্তার কারণে সাধারণ ক্রেতাদের বাজারমুখী হওয়াও কঠিন হতে পারে। তাই সমাবেশের স্থান বা সময় পরিবর্তনের আবেদনও করা হয়েছিল।
ভিড়কেই ব্যবসার সুযোগে বদলের বার্তা (Rahul Gandhi)
শেষ পর্যন্ত কর্মসূচিতে কোনও পরিবর্তন হয়নি। এই পরিস্থিতিতে রাহুল গান্ধীর আবেদনকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। সমাবেশে আসা বিপুল মানুষ যদি সভা শেষে বিভিন্ন বাজারে কেনাকাটা করেন, তাহলে দীপাবলির আগে ব্যবসায়ীদের বিক্রি বাড়তে পারে। অর্থাৎ রাজনৈতিক জমায়েতের ভিড়কেই স্থানীয় অর্থনীতির জন্য সম্ভাব্য ক্রেতায় পরিণত করার বার্তা দিয়েছেন তিনি।
আরও পড়ুন: North Bengal: ভুটানের বিপর্যয়ের প্রভাব সংকোশে, মরা মাছ ঘিরে আতঙ্ক
সাধারণ মানুষের দুর্ভোগ নিয়েও সরব রাহুল
অন্যদিকে, রাস্তা বন্ধ, ব্যারিকেড এবং মেট্রো পরিষেবা নিয়ে সমস্যার অভিযোগও তুলেছেন রাহুল। তাঁর বক্তব্য, রাজনৈতিক কর্মসূচির নিরাপত্তার ব্যবস্থা করতে গিয়ে সাধারণ মানুষ যেন অযথা সমস্যায় না পড়েন, সেটিও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।



