Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বহু বছর ধরে বাংলা টেলিভিশনে নিজের অভিনয় দক্ষতায় দর্শকের নজর কেড়েছেন শ্রুতি দাস (Shruti Das)। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও নিজের জায়গা তৈরি করেছেন এই অভিনেত্রী। ব্যক্তিগত জীবন নিয়েও মাঝেমধ্যেই আলোচনায় উঠে এসেছেন তিনি।

বয়সের ফারাক নিয়ে একসময় কটাক্ষ (Shruti Das)
পরিচালক-প্রযোজক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে শ্রুতির সম্পর্ক প্রকাশ্যে আসার পর তাঁদের বয়সের পার্থক্য নিয়ে কম কটাক্ষ শুনতে হয়নি অভিনেত্রীকে। তবে সেইসব সমালোচনাকে গুরুত্ব না দিয়ে নিজেদের সম্পর্ককে এগিয়ে নিয়ে গিয়েছেন দু’জনে।
তিন বছর ধরে একসঙ্গে পথচলা (Shruti Das)
২০২৩ সালের ৯ জুলাই আইনি বিয়ে করেছিলেন শ্রুতি ও স্বর্ণেন্দু। রেজিস্ট্রির পর মালাবদল এবং সিঁদুরদানের মাধ্যমেও বিয়ের পর্ব সম্পন্ন করেছিলেন তাঁরা। এরপর কেটে গিয়েছে প্রায় তিন বছর। নিজেদের মতো করেই সংসার করছেন টলিপাড়ার এই দম্পতি।
সমুদ্রের ধারে বিশেষ ফটোশুট (Shruti Das)
এবার সমুদ্রের ধারে স্বামীর সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন শ্রুতি। লাল শাড়ি, সাদা ব্লাউজ, খোঁপায় বাঁধা চুল, ঝুমকো এবং বড় টিপে একেবারে বাঙালি কনের সাজে দেখা গিয়েছে তাঁকে। অন্যদিকে স্বর্ণেন্দুর পরনে ছিল সাদা পাজামা-পাঞ্জাবি।
সাজসজ্জাতেও কি লুকিয়ে বিশেষ বার্তা? (Shruti Das)
ছবির বিশেষত্ব শুধু সাজে নয়। শ্রুতির ব্লাউজের পিছনে সুতোর কাজে ফুটিয়ে তোলা হয়েছে কনে-বউয়ের মুখ। শাড়িতেও রয়েছে টোপরের নকশা। সমুদ্রের ধারে কলাগাছ দিয়ে তৈরি ছাদনাতলার মতো সেটও নজর কেড়েছে। ফলে এটি নিছক ফটোশুট, নাকি অন্য কোনও আয়োজনতা নিয়েই বাড়ছে কৌতূহল।

‘গল্পের নতুন মোড়’—ক্যাপশনেই রহস্য (Shruti Das)
ছবিগুলির সঙ্গে শ্রুতি লিখেছেন, ‘গল্পের নতুন মোড়’। আরও একটি ছবিতে লেখা হয়েছে, ‘দুটি মন, দুটি পথ, আজ এসে মিলেছে এক সুরে… তোমার হাত ধরে পথ চলার এই তো প্রথম অধ্যায়।’ স্বাভাবিকভাবেই এই কথাগুলি অনুরাগীদের মনে নানা প্রশ্ন তৈরি করেছে।
নতুন অধ্যায়, নাকি অন্য কোনও সুখবর?
অনেকের অনুমান, এবার হয়তো স্বর্ণেন্দুর সঙ্গে সামাজিক বিয়ের অনুষ্ঠান করতে পারেন শ্রুতি। আবার কেউ কেউ মনে করছেন, তাঁদের জীবনে আসতে চলেছে আরও বড় কোনও সুখবর। তবে সামাজিক বিয়ে হোক কিংবা অন্য কোনও নতুন অধ্যায়—কোনও সম্ভাবনাই এখনও অভিনেত্রী নিজে নিশ্চিত করেননি। তাই আপাতত ‘গল্পের নতুন মোড়’-এর রহস্য রেখেই দিয়েছেন শ্রুতি। অনুরাগীদের অপেক্ষা, কবে নিজেই সেই রহস্যের উত্তর দেবেন অভিনেত্রী।



