Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মেক্সিকোর উপকূলে শক্তিশালী হারিকেন পোলোকে (Hurricane Polo) ঘিরে নতুন করে সতর্কতা জারি হয়েছে। শক্তি বাড়িয়ে ঝড়টি একসময় ক্যাটাগরি ৫-এর কাছাকাছি পৌঁছলেও বর্তমানে সেটি ক্যাটাগরি ৪ হারিকেন হিসেবে অবস্থান করছে। মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টারের তথ্য অনুযায়ী, পোলোর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ২৬০ কিলোমিটার। ঝড়ের প্রভাবে মেক্সিকোর দক্ষিণ-পশ্চিম উপকূলে ইতিমধ্যেই প্রবল বৃষ্টি এবং উত্তাল সমুদ্রের পরিস্থিতি তৈরি হয়েছে।
আগেই জরুরি প্রস্তুতি (Hurricane Polo)
ঝড়ের সম্ভাব্য প্রভাবের কথা মাথায় রেখে আগেই জরুরি প্রস্তুতি (Hurricane Polo) শুরু করেছিল স্থানীয় প্রশাসন। বেশ কিছু এলাকায় সমুদ্রসৈকতে প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং বন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহবিদদের আশঙ্কা, আগামী কয়েক ঘণ্টায় পোলো ফের শক্তি সঞ্চয় করতে পারে। পরবর্তী কয়েক দিনও শক্তিশালী ঝড় হিসেবে সেটি সক্রিয় থাকতে পারে।
আবহাওয়া সংস্থাগুলির পূর্বাভাস অনুযায়ী, মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপের দিকে এগোনোর সময় ঝড়টির শক্তি কিছুটা কমতে পারে। সে ক্ষেত্রে এটি ক্যাটাগরি ২-এর হারিকেনে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ঝোড়ো হাওয়ার আশঙ্কা
পোলোর সঙ্গে ভারী বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার আশঙ্কাও রয়েছে। ঝড়ের কেন্দ্রের আশপাশে প্রায় ৬৫ কিলোমিটার এলাকা পর্যন্ত হারিকেন-শক্তির বাতাস এবং প্রায় ২০৫ কিলোমিটার পর্যন্ত ক্রান্তীয় ঝড়ের মতো শক্তিশালী হাওয়া বইতে পারে বলে সতর্কতা রয়েছে।
আরও পড়ুন: Teesta Red Alert: টানা বৃষ্টিতে ফুঁসছে তিস্তা, মেখলিগঞ্জ থেকে সীমান্তে জারি রেড অ্যালার্ট


