Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দেশজুড়ে আলোচনায় থাকা ৩০৮ চাকার (308 Wheel Truck) বিশাল ট্রাকটি দীর্ঘ পথ পেরিয়ে সোমবার বারাণসীর ডাফি টোল প্লাজার কাছে পৌঁছল। প্রায় ২০০ টন ওজনের একটি বিশাল বয়লার মেশিন নিয়ে পাঁচ মাস আগে যাত্রা শুরু করেছিল ট্রাকটি। এত বড় মেশিন এবং ট্রাক দেখতে রাস্তার পাশে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। অনেকেই ছবি তোলা ও রিল বানাতে ব্যস্ত।
কেন আনা হয়েছে এই মেশিন? (308 Wheel Truck)
এই মেশিনটি লখিমপুর খেরির কুম্ভী এলাকায় তৈরি (308 Wheel Truck) হওয়া একটি বিশেষ PLA প্ল্যান্টের জন্য আনা হচ্ছে। বলরামপুর চিনিকলের উদ্যোগে তৈরি হচ্ছে এই প্ল্যান্ট। শিপিং সংস্থা জে এম বখশির মাধ্যমে বেলজিয়াম থেকে সমুদ্রপথে মেশিনটি প্রথমে ওড়িশায় আসে। সেখান থেকে শুরু হয় সড়কপথে দীর্ঘ যাত্রা।
ট্রাকের বিশেষত্ব (308 Wheel Truck)
মেশিন পরিবহণের দায়িত্বে রয়েছেন প্রায় ৪০ জন কর্মী। তাঁদের কাছে এই বিশাল ট্রাকই এখন ঘরবাড়ি। ট্রাকের পিছনে রান্নার ব্যবস্থা, রেশন, চারপাই এবং ঘুমোনোর জায়গা রয়েছে। বৃষ্টির সময় ত্রিপল টাঙিয়ে সেখানেই রাত কাটান তাঁরা। এমনকি মেশিনের অংশে দড়ি বেঁধে কাপড়ও শুকিয়ে নেন কর্মীরা।
ভাঙা হবে ফুট ওভারব্রিজ
ডাফি থেকে মেশিনটি বিকল্প রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। পথে কয়েকটি বোর্ড ও বিদ্যুতের খুঁটি সরানো হচ্ছে। মোহনসরাইয়ে একটি ফুট ওভারব্রিজ ভেঙে এরপর রাজাতালাব হয়ে রিং রোডের দিকে নিয়ে যাওয়া হবে ট্রাকটিকে।
আরও পড়ুন: Water Metro: পুজোর আগেই হলদি নদীতে চালু ‘ওয়াটার মেট্রো’, ভাড়া কত জানেন?
এই বিশাল যাত্রায় প্রতিদিন প্রায় ২০০ লিটার ডিজেল খরচ হচ্ছে বলে জানিয়েছেন চালক। ট্রাকের সঙ্গে রয়েছে ১৪টি সহায়ক গাড়ি এবং এনএইচএআই ও স্থানীয় পুলিশের দল। তাঁদের লক্ষ্য, নবরাত্রির আগেই মেশিনটি নির্দিষ্ট কারখানায় পৌঁছে দেওয়া।


