Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পুজোর আগেই হলদি নদীর বুকে শুরু হল নতুন জলপথ (Water Metro) পরিষেবা। হলদিয়ার টাউনশিপ থেকে নন্দীগ্রামের কেন্দ্যামারি ফেরিঘাট পর্যন্ত চালু হয়েছে আধুনিক ‘ওয়াটার মেট্রো’। সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে পরিষেবা শুরু হওয়ার পর যাত্রীদের মধ্যেও দেখা গিয়েছে উৎসাহ।
জলযানটি সম্পূর্ণ ব্যাটারিচালিত (Water Metro)
‘এমভি কনকলতা বড়ুয়া’ নামের এই জলযানটি সম্পূর্ণ (Water Metro) ব্যাটারিচালিত। বাতানুকূল জলযানটিতে একসঙ্গে ৫০ জন যাত্রী যাতায়াত করতে পারবেন। পরিবেশবান্ধব এই পরিষেবা চালুর আগে জলযানটির পরীক্ষামূলক মহড়াও সফলভাবে সম্পন্ন হয়েছিল। পরিবহণ দফতরের নিয়ম মেনে প্রয়োজনীয় প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পরই যাত্রী পরিষেবায় নামানো হয়েছে সেটিকে।
ভাড়া কত? (Water Metro)
জানা গিয়েছে, এই আধুনিক জলযান তৈরিতে খরচ হয়েছে প্রায় ২৫ কোটি টাকা। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে পরিষেবার সময়ও রাখা হয়েছে দীর্ঘ। ভোর ৪টে থেকে রাত ১১টা পর্যন্ত চলবে ওয়াটার মেট্রো। যাত্রাপথ অনুযায়ী ভাড়া রাখা হয়েছে পাঁচ এবং ১০ টাকা।
আরও পড়ুন: Nitin Nabin: ‘খুব শীঘ্রই রাষ্ট্রীয় মেলার মর্যাদা’, গঙ্গাসাগর থেকে বার্তা নিতিন নবীনের
স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, নদী পারাপারের ক্ষেত্রে এতদিন তাঁদের নানা সমস্যার মুখে পড়তে হত। নতুন জলযান চালু হওয়ায় যাতায়াত আরও সহজ এবং দ্রুত হবে বলে আশা তাঁদের। বিশেষ করে নিত্যযাত্রীদের জন্য এই পরিষেবা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।


