Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: রাজারহাটের সেন্টার অফ এক্সেলেন্সের মাঠে আলো জ্বলতেই ভারতীয় ফুটবলারদের বডি ল্যাঙ্গুয়েজে ধরা পড়ছিল আত্মবিশ্বাসের নতুন চমক (Rahim Ali)। পানামার বিরুদ্ধে ১-১ ড্রয়ের সাফল্য গোটা দলকে মানসিকভাবে চাঙ্গা করে তুলেছে। আগামী ৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হতে হবে ৫ বারের বিশ্বজয়ী ব্রাজিলের। কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ের বিরাট ফারাক নিয়ে ভাবতে নারাজ ভারতীয় ফরোয়ার্ড রহিম আলি। বার্সেলোনা তারকা রাফিনহা চোটের কারণে বাদ পড়লেও দলে আসছেন ভিনিসিয়াস জুনিয়র।
রহিম আলির হুঙ্কার (Rahim Ali)
ব্রাজিলের এই মেগা তারকাকে নিয়ে রহিম স্পষ্ট জানান, কোচ যদি তাঁকে ভিনিসিয়াসকে আটকানোর দায়িত্ব দেন, তবে তিনি তা দক্ষতার সঙ্গেই পালন করবেন। ৫ নম্বর র্যাঙ্কিংয়ে থাকা দলের বিরুদ্ধে রহিমের এই সাহসী মন্তব্য সতীর্থদের আরও উজ্জীবিত করবে বলেই ধারণা।
উরুগুয়ে নিভৃত আগমন (Rahim Ali)
৬ অক্টোবরের ম্যাচের জন্য বুধবার কলকাতা শহরে পা রাখল উরুগুয়ে ফুটবল দল। নেহরু কাপের স্মৃতি বিজড়িত এই দলটির প্রধান কোচ দিয়েগো ফোরলান শহরের ফুটবল উন্মাদনার সঙ্গে পরিচিত হলেও, এবার বিমানবন্দরে তাঁদের অভ্যর্থনা ছিল একেবারেই নিভৃত ও শান্ত। কড়া নিরাপত্তার বেষ্টনীতে বিমানবন্দর থেকে হোটেলে পৌঁছায় দল। হোটেলে ফুটবলাররা বিশ্রাম নিলেও, দলের তিন প্রতিনিধি যুবভারতীর ট্রেনিং গ্রাউন্ড পর্যবেক্ষণ করে অনুশীলনের পরিবেশ খতিয়ে দেখেন।
খালিদ জামিলের রণনীতি (Rahim Ali)
উরুগুয়ে যখন ৬ অক্টোবরের ম্যাচ নিয়ে ব্যস্ত, ভারতীয় দলের যাবতীয় ফোকাস এখন ৩ অক্টোবরের ব্রাজিল ম্যাচ ঘিরে (Rahim Ali)। পানামা ম্যাচের পর ফুটবলপ্রেমীদের প্রত্যাশার পারদ হু হু করে চড়েছে। এই পরিস্থিতিতে কোচ খালিদ জামিলের প্রধান কাজ ফুটবলারদের অনাবশ্যক আবেগ নিয়ন্ত্রণে রাখা। খালিদ দলকে খোলসে গুটিয়ে না থেকে নিজেদের স্বাভাবিক ফুটবল খেলার নির্দেশ দিয়েছেন। ২০১৭ অনূর্ধ্ব বিশ্বকাপে খেলা রহিম আলি জানান, ব্রাজিলের বিরুদ্ধে খেলা জীবনের সেরা প্রাপ্তি হলেও, মাঠের লড়াইয়ে নিজেদের সেরাটা দিয়ে পয়েন্ট ছিনিয়ে নেওয়ার লক্ষ্যেই নামবে ভারত।



