Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ভারত-ব্রাজিল প্রীতি ম্যাচকে ঘিরে কলকাতায় উন্মাদনার পারদ চড়ছে (Khalid Jamil-Ancelotti)। ম্যাচের ঠিক আগের দিন সাংবাদিক সম্মেলনে এক অসাধারণ মুহূর্ত ক্যামেরাবন্দী হল। একই মঞ্চে একফ্রেমে দেখা গেল ভারতের হেডকোচ খালিদ জামিল এবং ব্রাজিলের বিশ্বখ্যাত কোচ কার্লো আন্সেলোত্তিকে। সংবাদ সম্মেলনের শুরুতেই ভারতীয় কোচকে উষ্ণ আলিঙ্গনে ভরিয়ে দিয়ে সংবাদমাধ্যমের মন জয় করে নেন ‘ডন’ কার্লো। শুধু তা-ই নয়, ভারতবাসীর প্রতি সম্মান জানিয়ে করজোরে প্রণাম জানিয়ে নিজের বক্তব্য শুরু করেন তিনি। ব্রাজিলের ঐতিহ্য ও বিশ্বমানের কোচিং দর্শনের পাশাপাশি এই অনন্য সৌজন্য সিটি অফ জয়-এর ফুটবলপ্রেমীদের আরও বেশি অনুপ্রাণিত করেছে।

কলকাতার ভালোবাসায় মুগ্ধ মার্কুইনহোস (Khalid Jamil-Ancelotti)
প্রথমবার ভারতে এসে কলকাতার মানুষের আতিথেয়তায় আপ্লুত ব্রাজিলের তারকা ফুটবলার মার্কুইনহোস। শহরে পা রাখার পর থেকেই যে ভালোবাসা ও নিরাপত্তা তাঁদের দেওয়া হয়েছে, সে বিষয়ে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “ভারতে এত উষ্ণ অভ্যর্থনা পাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভারতে এসে খেলার সুযোগ পাওয়াটা আমাদের দলের তরুণদের জন্যও এক দারুণ অভিজ্ঞতা।” ভারতীয় ফুটবলের খবর যে তারা রাখেন, তা স্পষ্ট হয় যখন মার্কুইনহোস বিশেষভবে প্রশংসা করেন ভারতীয় গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুর। ভারতের হয়ে গুরপ্রীতের ৯০টি ম্যাচ খেলার অভিজ্ঞতাকে তারা যে যথেষ্ট গুরুত্বের সাথেই দেখছেন, তা ব্রাজিল অধিনায়কের বক্তব্যে উঠে আসে।

যুবভারতীতে ভারতের চূড়ান্ত প্রস্তুতি (Khalid Jamil-Ancelotti)
বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তির বিরুদ্ধে মাঠে নামার আগে নিজেদের প্রস্তুতিতে বিন্দুমাত্র খামতি রাখছে না ভারতীয় শিবির। খালিদ জামিলের কোচিংয়ে সকাল সকালই যুবভারতী ক্রীড়াঙ্গনের মূল মাঠে অনুশীলনে নেমে পড়েন লাল-হলুদ ও নীল জার্সির প্রতিনিধিরা। ব্রাজিলের মতো বিশ্বসেরা দলের শক্তিমত্তা সম্পর্কে ভারতীয় দল পুরোপুরি সচেষ্ট হলেও, এই মঞ্চকে নিজেদের সামর্থ্য প্রমাণের সেরা ক্ষেত্র হিসেবে দেখছেন খালিদ জামিল। বিশেষ করে দলের তরুণ ফুটবলারদের সামনে বিশ্বমঞ্চের তারকাদের বিরুদ্ধে নিজেদের মেলে ধরার এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে নারাজ ভারতীয় ব্রিগেড।
আরও পড়ুন: Brazil Football Team: নিজেদের শেফের হাতের খাবারেই ভরসা! কী থাকছে ব্রাজিলীয় ফুটবলারদের মেন্যুতে?
প্রতিপক্ষকে নিয়ে সতর্ক ‘ডন’ কার্লো (Khalid Jamil-Ancelotti)
ভারতের বিরুদ্ধে এই ম্যাচকে নিছক কোনও ‘প্রীতি ম্যাচ’ হিসেবে দেখতে নারাজ ব্রাজিলিয়ান কোচ আন্সেলোত্তি (Khalid Jamil-Ancelotti)। নতুন সার্কেলে দল পুনর্গঠনের কাজ শুরু করায় প্রতিটি ম্যাচকেই নিজেদের পরখ করে নেওয়ার বড় মঞ্চ বলে মনে করছেন তিনি। ভারতীয় দলের গতি, উইঙ্গারদের দক্ষতা এবং আক্রমণভাগের প্রশংসা করে আন্সেলোত্তি জানান, “ভারতের প্রতি আমাদের যথেষ্ট সম্মান রয়েছে। ভারতীয় দলের শক্তি আমরা জানি এবং সেই অনুযায়ীই নিজেদের প্রস্তুত করছি।” জাতীয় দল পরিচালনার চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি জানান, ক্লাবের মতো এখানে প্রতিদিন কাজ করার সুযোগ থাকে না, তাই অল্প সময়ে সঠিক ফুটবলার বেছে নিয়ে দল গঠন করাটাই আসল। সবশেষে, কলকাতার মানুষের অভ্যর্থনার জন্য পুরো ব্রাজিল দলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, আগামীকালের ম্যাচে দর্শকরা এক দারুণ ফুটবল যুদ্ধ উপভোগ করতে পারবেন।



