Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ৩ অক্টোবর, শনিবার (Saturday Rashifal)। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জন্য অনুকূল হতে পারে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ, আর্থিক লাভ, আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়া কিংবা সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনার কথা বলা হচ্ছে। কোন কোন রাশি এই তালিকায় রয়েছে, দেখে নেওয়া যাক।
মেষ রাশি (Saturday Rashifal)
কর্মক্ষেত্রে নতুন কোনও সুযোগ সামনে (Saturday Rashifal) আসতে পারে। আর্থিক দিক থেকেও লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারের পরিবেশ আনন্দময় থাকতে পারে এবং কাছের মানুষের সহযোগিতা মিলতে পারে। জীবনে আসবে প্রেমের জোয়ার।
বৃষ রাশি
দীর্ঘদিনের পরিশ্রমের ফল পাওয়ার (Saturday Rashifal) সম্ভাবনা রয়েছে। আটকে থাকা কোনও কাজ সম্পূর্ণ হতে পারে। অর্থ সংক্রান্ত সুখবর আসতে পারে। প্রেম বা দাম্পত্য সম্পর্কেও ইতিবাচক পরিবর্তন দেখা দিতে পারে। সর্বোপরি ভালো কাটবে আজকের দিন।

মিথুন রাশি
আত্মবিশ্বাস বাড়তে (Saturday Rashifal) পারে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা গুরুত্বপূর্ণ সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের আর্থিক লাভ হতে পারে। দীর্ঘদিনের কোনও ইচ্ছা পূরণের সম্ভাবনাও রয়েছে। টাকা লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন।
সিংহ রাশি
কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পেতে পারেন। ঊর্ধ্বতনদের সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থার উন্নতির নতুন পথ খুলতে পারে। প্রিয়জনের কাছ থেকেও আনন্দের কোনও খবর আসতে পারে।

আরও পড়ুন: Worlds Hottest Chilli: ঝালের দৌড়ে সেরা পাঁচ!
ধনু রাশি
ভাগ্যের সহায়তায় গুরুত্বপূর্ণ কাজ সহজে সম্পন্ন হতে পারে। নতুন সুযোগ সামনে আসতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে লাভের সম্ভাবনা থাকলেও বিনিয়োগের বিষয়ে সতর্ক থাকা জরুরি। পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দের সময় কাটতে পারে।

