Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে পকেটে পুরলেও স্বস্তিতে নেই টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। মুল্লানপুরে সিরিজের শেষ ম্যাচে রানের পাহাড়ে দুই দল ৭০০-র বেশি রান তুললেও, ভারতের কপালে জুটেছে বড় শাস্তি। নির্ধারিত সময়ে ওভার শেষ করতে না পারায় শুভমান গিলের নেতৃত্বাধীন ভারতীয় দলের ম্যাচ ফি-র ২০ শতাংশ কেটে নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বোর্ড। বাদ পড়েনি ক্যারিবিয়ান দলও; কম ওভার বল করার দায়ে আর্থিক জরিমানার মুখে পড়েছে শাই হোপের দলও।
আইসিসির কড়া পদক্ষেপ (Indian Cricket Team)
মুল্লানপুরের শেষ ওয়ানডেতে ভারতের বোলিং নির্ধারিত সময়ের চেয়ে ৪ ওভার পিছিয়ে ছিল। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ পিছিয়ে ছিল ২ ওভার। আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি এক ওভার কম বল করার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফি-র ৫ শতাংশ জরিমানা করা হয়। সেই নিয়ম অনুযায়ী বিরাট কোহলি, রোহিত শর্মাদের ম্যাচ ফি-র ২০ শতাংশ এবং ওয়েস্ট ইন্ডিজ দলের ১০ শতাংশ টাকা কেটে নেওয়া হয়েছে। মাঠের অন-ফিল্ড আম্পায়ার ও ম্যাচ রেফারির পেশ করা রিপোর্টের ভিত্তিতে এই শাস্তি দেওয়া হয়। দুই দলের অধিনায়ক—শুভমান গিল ও শাই হোপ নিজেদের ভুল স্বীকার করে নেওয়ায় অতিরিক্ত কোনও শুনানির প্রয়োজন পড়েনি।
আরও পড়ুন: Indial vs Uruguay: ব্রাজিল-হতাশা ভুলে উরুগুয়ে বধের ছক খালিদের, প্রথম মিনিট থেকেই সতর্ক থাকার বার্তা
গিলের জবাব (Indian Cricket Team)
ওয়ানডে সিরিজ শেষ হতেই নজর এবার টি-টোয়েন্টি সিরিজের দিকে (Indian Cricket Team)। এশিয়ান গেমসে সোনাজয়ী শ্রেয়স আয়ারের নেতৃত্বে নামবে এক নতুন ভারত। সংক্ষিপ্ত সংস্করণের এই দলে রাখা হয়নি শুভমান গিলকে। তবে ওয়ানডে ম্যাচ শেষের সাংবাদিক সম্মেলনেও তাঁকে ঘিরে দেখা গেল টি-টোয়েন্টি দল সংক্রান্ত প্রশ্ন। টি-টোয়েন্টির পরিকল্পনা নিয়ে জানতে চাওয়া হলে ভারত অধিনায়ক হেসেই উত্তর দেন, “আমি তো দলেই নেই।” তাঁর এই হালকা ও মিষ্টি জবাবেই স্পষ্ট, চাপ ভুলে আপাতত নিজের খেলায় ও আগামী দিনের নতুন চ্যালেঞ্জে মন দিতে চান তিনি।



