Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মঙ্গলবার নন্দীগ্রাম ও রেজিনগরে (Milan Pradhan) উপনির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই পুলিশের বিরুদ্ধে ভোটে অনিয়মের অভিযোগ তুলেছেন বিরোধী দলের দুই নেতা। নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান এবং রেজিনগরে আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর-দু’জনেই নির্বাচনী প্রক্রিয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। যদিও অভিযোগগুলি অস্বীকার করে বিজেপির দাবি, পরিস্থিতি উত্তপ্ত করার উদ্দেশ্যেই এমন বক্তব্য সামনে আনা হচ্ছে।
পুলিশের লাঠিচার্জ (Milan Pradhan)
নন্দীগ্রামে ভোট চলাকালীন একটি বুথে মহিলাদের (Milan Pradhan) সঙ্গে গোলমালের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মিলন প্রধান। তাঁর অভিযোগ, সেখানে পুলিশ লাঠিচার্জ করে এবং সেই ঘটনায় তিনিও আঘাত পান। কালীচরণপুর এলাকার গড় চক্রবেড়িয়া ৭ নম্বর জলপাইয়ের ২৪১ ও ২৪২ নম্বর বুথকে কেন্দ্র করে এই উত্তেজনার সূত্রপাত বলে দাবি করা হয়েছে। বহিরাগতদের বিরুদ্ধে মহিলাদের মারধরের অভিযোগ পাওয়ার পর তিনি পুলিশকে বিষয়টি জানান বলেও জানিয়েছেন।
আরও পড়ুন: Humayun Kabir Arrest: ‘পুলিশকে ছেড়ে দেব না’, মন্তব্যের পরই গ্রেফতার হুমায়ুন কবীর
ঘটনার পর মিলন প্রধান অভিযোগ করেন, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই ভোটে কারচুপি চলছে। তাঁর আরও দাবি, তাঁকে লাঠি দিয়ে মারধর করা হয়েছে এবং গোটা বিষয়টি তিনি নির্বাচন কমিশনের নজরেও এনেছেন। ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে তিনি প্রশাসনের ভূমিকা নিয়েও সরব হন।

