Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পুজোর মরশুমে টলিউডের অন্যতম আলোচিত ছবি ‘দেশু ৭’ (Deshu 7)। দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের এই ছবিকে ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ছবির প্রচারে দুই তারকাই কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলায় পৌঁছে গেছেন ইতিমধ্যেই। এর মধ্যেই ট্রেলার প্রকাশের অনুষ্ঠানকে ঘিরে সামনে এল বিশেষ চমক। জানা গিয়েছে, দেব-শুভশ্রীর ছবির ট্রেলার প্রকাশ করবেন টলিউডের আর এক জনপ্রিয় অভিনেতা জিৎ।
নজরুল মঞ্চে ‘দেশু ৭’ (Deshu 7)
আগামী ৮ অক্টোবর কলকাতার নজরুল মঞ্চে হবে ‘দেশু ৭’- (Deshu 7) এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠান। সেখানেই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা জিতের। তাঁর হাত দিয়েই ছবির ট্রেলার দর্শকদের সামনে আসবে। স্বাভাবিকভাবেই দেব ও জিতের অনুরাগীদের মধ্যে এই খবর নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।
আরও পড়ুন: Sikkim Landslide Crisis: দু’মাস ধরে পাহাড় ভাঙছে, অস্তিত্বের সঙ্কটে সিকিমের রিম্বি গ্রাম
দুই তারকার সম্পর্ক নিয়েও অতীতে নানা আলোচনা হয়েছে। বিশেষ করে দেবের অভিনয়জীবনের ২০ বছর পূর্তির অনুষ্ঠানে জিতের অনুপস্থিতি নিয়ে টলিপাড়ায় চর্চা হয়েছিল। পরবর্তী সময়েও দু’জনের সম্পর্ক নিয়ে বিভিন্ন জল্পনা সামনে এসেছে। তবে সাম্প্রতিক সময়ে তাঁদের পারস্পরিক সৌজন্যের ছবি সেই পুরনো আলোচনাকে অনেকটাই পিছনে ফেলেছে।

