Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ইস্টবেঙ্গলকে হালকাভাবে নিতে নারাজ আল শোর্তা (Al-Shorta vs East Bengal)। লাল-হলুদের একাধিক ম্যাচ দেখেই প্রতিপক্ষকে বধ করার মাস্টারপ্ল্যান তৈরি করেছেন আল শোর্তার তিউনিশিয়ান কোচ সামি ত্রাবেলসি। সাংবাদিক সম্মেলনে দলের তারকা ফুটবলার বাসম শাকির আহমেদকে পাশে নিয়ে প্রতিপক্ষ ইস্টবেঙ্গল ও ভারতীয় ফুটবল নিয়ে নিজের পরিকল্পনার কথা খোলাসা করলেন তিনি।
“আমরা জিততে চাই” (Al-Shorta vs East Bengal)
ইস্টবেঙ্গলকে শক্তিশালী দল হিসেবে বর্ণনা করে সামি ত্রাবেলসি বলেন, “একটি ভালো দলের বিরুদ্ধে ম্যাচটা কঠিন হতে চলেছে। আমরা প্রতিপক্ষ দলের অনেক ম্যাচ দেখেছি। আমার মনে হয়, এই মুহূর্তে ভারতীয় ফুটবল আরও উন্নতি করছে। আমাদের কাছে এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এখানে ইতিবাচক ফলাফল নিয়ে ফিরতে এসেছি। আশা করি, আগামীকাল ম্যাচে আমরা ভালো পারফরম্যান্স করতে পারব।” ভারতে আসার পর আয়োজকদের আতিথেয়তা ও অনুশীলনের সুব্যবস্থার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি যোগ করেন, “দর্শকরা আগামীকাল দুটি ভালো দলের মধ্যে একটি দুর্দান্ত ম্যাচ উপভোগ করতে পারবেন।”
“খুব বেশি পার্থক্য নেই” (Al-Shorta vs East Bengal)
গ্রুপ পর্বের লড়াই নিয়ে মন্তব্য করতে গিয়ে আল শোর্তার কোচ জানান, “এটি সব দলেরই প্রথম ম্যাচ। আমার মনে হয়, চারটি দলের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। গ্রুপ পর্বের শুরু থেকেই যে দল জয় পাবে এবং বেশি পয়েন্ট সংগ্রহ করতে পারবে, তারাই পরবর্তী পর্বে যোগ্যতা অর্জন করবে। আমরা মনে করি আমাদের দল ভালো, তবে বাকি তিনটি দলও যথেষ্ট শক্তিশালী। প্রতিটি দলেই অনেক পেশাদার ফুটবলার রয়েছেন, যা প্রতিযোগিতায় বড় পার্থক্য গড়ে দিতে পারে।”
ইস্টবেঙ্গলের
আক্রমণভাগকে বিশেষ সতর্কবার্তা (Al-Shorta vs East Bengal)
লাল-হলুদ শিবিরের শক্তি সম্পর্কে কোচের পরিষ্কার ধারণা রয়েছে। তিনি বলেন, “আমরা প্রতিপক্ষের অনেক ম্যাচ দেখেছি। ওদের দলে খুব ভালো খেলোয়াড় রয়েছেন এবং দল হিসেবেও তারা যথেষ্ট শক্তিশালী। তারা ভালো ফুটবল খেলে এবং প্রচুর গোল করে। ওদের খেলোয়াড়দের ব্যক্তিগত দক্ষতা খুব ভালো, বিশেষ করে আক্রমণভাগে বেশ কয়েকজন গুণমানসম্পন্ন ফুটবলার রয়েছেন। ইনশাআল্লাহ, আগামীকাল মাঠে আমাদের মূল্যায়ন কতটা সঠিক তা প্রমাণ হবে এবং আমরা ভালো কিছু করতে পারব।”
গরম সমস্যা নয় (Al-Shorta vs East Bengal)
কলকাতার আবহাওয়া নিয়ে বিশেষ চিন্তিত নন ইরাকি ক্লাবের কোচ। তিনি জানান, “ইরাকের আবহাওয়া এখানকার তুলনায় অনেক বেশি গরম, কখনও কখনও ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও খেলতে হয়। এখানকার আর্দ্রতা কাতার বা সৌদি আরবের মতো। ফলে এই ধরনের পরিবেশে খেলা ও অনুশীলন করার অভ্যাস আমাদের রয়েছে।”
ক্লান্তি কাটিয়ে ওঠার চ্যালেঞ্জ (Al-Shorta vs East Bengal)
তবে আবহাওয়ার চেয়ে শারীরিক ক্লান্তিকে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন ত্রাবেলসি। তাঁর কথায়, “এক মাসে আমাদের নয়টি বা তারও বেশি ম্যাচ খেলতে হয়। প্রতি তিন-চার দিন অন্তর ম্যাচ খেলা এবং এর পাশাপাশি কাতার থেকে ১২-১৩ ঘণ্টার দীর্ঘ যাত্রার কারণে শারীরিক ক্লান্তি থাকা স্বাভাবিক। তবে এত বেশি ম্যাচ খেলার ফলে দলের খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা ও পারস্পরিক বোঝাপড়া আরও ভালো হয়েছে। আশা করি, আগামীকালের ম্যাচে এই বিষয়গুলো আমাদের বাড়তি সুবিধা দেবে।”
১১ জনের বিরুদ্ধে খেলার মানসিকতা (Al-Shorta vs East Bengal)
একাদশে একাধিক ফুটবলারের উপস্থিতি বা অনুপস্থিতি নিয়ে মাথা ঘামাতে নারাজ আল শোর্তা শিবির। কোচ বলেন, “আমরা কোনও নির্দিষ্ট খেলোয়াড় বা দলের নামের বিরুদ্ধে খেলি না, আমরা খেলি মাঠে থাকা ১১ জন ফুটবলারের বিরুদ্ধে। কখনও কখনও প্রথম একাদশে সুযোগ না পাওয়া ফুটবলারও অভিজ্ঞদের চেয়ে ভালো খেলে দিতে পারে। তাই আমরা প্রতিপক্ষের সেরা ১১ জনের বিরুদ্ধেই মাঠে নামতে প্রস্তুত।” এছাড়া ভারতীয় ফুটবলের প্রশংসা করে তিনি বলেন, “জাতীয় দলে ব্রাজিলের বিরুদ্ধে খেলা কয়েকজন ভালো ফুটবলার রয়েছেন। তবে আগামীকালের ম্যাচটা সম্পূর্ণ আলাদা, এটা জাতীয় দলের ম্যাচ নয়।”
অভিজ্ঞতা কাজে লাগাতে তৈরি বাসম (Al-Shorta vs East Bengal)
সাংবাদিক সম্মেলনে এসে আল শোর্তার অভিজ্ঞ ফুটবলার বাসম শাকির আহমেদ বলেন, “আমার এখানে সুলতানের হয়ে ছয় বছর খেলার অভিজ্ঞতা রয়েছে। তাই এখানকার ফুটবল এবং প্রতিপক্ষ দল সম্পর্কে আমার ভালো ধারণা আছে। কোচের নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে এবং আমরা সবাই পরবর্তী চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। ইনশাআল্লাহ, আগামীকাল আমাদের জিততেই হবে।”
তিন পয়েন্টই লক্ষ্য (Al-Shorta vs East Bengal)
দলের জাতীয় স্তরের ফুটবলারদের চোটের সমস্যা প্রসঙ্গে কথা বলতে গিয়ে সামি ত্রাবেলসি নিশ্চিত করেন যে, দলের অধিনায়ক তথা অভিজ্ঞ গোলকিপার জালাল এই ম্যাচে খেলছেন না (Al-Shorta vs East Bengal)। শেষে কোচ স্পষ্ট জানিয়ে দেন, “অবশ্যই, আমি এখান থেকে জয় ছিনিয়ে নিতে চাই। যে বিষয়টা আমাকে সবচেয়ে বেশি খুশি করবে, তা হল ম্যাচ জেতার পাশাপাশি দলের সব খেলোয়াড় যেন সুস্থ থাকে। এই জয়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আগামী সপ্তাহে আমাদের সামনে আরও একটি কঠিন ম্যাচ রয়েছে।”



