Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সংসদ ও রাজ্য বিধানসভায় মহিলাদের (PM Narendra Modi) জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের প্রতিশ্রুতি পূরণে ফের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার প্রকাশিত একটি ভিডিয়োবার্তায় তিনি জানান, নারীশক্তিকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে তাঁর সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এই লক্ষ্য পূরণ এখন শুধু সময়ের অপেক্ষা বলেও ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী।
বিলের লক্ষ্য কী? (PM Narendra Modi)
আগামী সোমবার থেকে সংসদের বাদল (PM Narendra Modi) অধিবেশনের বর্ধিত পর্ব শুরু হওয়ার কথা। তার আগে মোদীর এই বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, এই অধিবেশনে সংবিধানের ১৩১তম সংশোধনী বিল পাস করানোর উদ্যোগ নিতে পারে কেন্দ্র। লোকসভার আসন সংখ্যা বৃদ্ধি এবং পুনর্বিন্যাসের মাধ্যমে মহিলা সংরক্ষণ কার্যকর করাই এই প্রস্তাবের অন্যতম লক্ষ্য।
প্রধানমন্ত্রীর বার্তা (PM Narendra Modi)
মোদী তাঁর বার্তায় বলেন, দীর্ঘদিন ধরে মহিলাদের রাজনৈতিক প্রতিনিধিত্ব বাড়ানোর দাবি উঠেছে। এই লড়াইয়ের সঙ্গে তিনিও যুক্ত বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি আশ্বাস দেন, মহিলা সংরক্ষণ কার্যকর করার পথে যে বাধাই আসুক, সরকার তা অতিক্রম করার চেষ্টা করবে।
উল্লেখ্য, ২০২৩ সালের সেপ্টেম্বরে সংসদের দুই কক্ষেই পাশ হয়েছিল ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’। সেই আইন অনুযায়ী লোকসভা ও বিধানসভায় এক-তৃতীয়াংশ আসন মহিলাদের জন্য সংরক্ষণের কথা বলা হয়েছিল। তবে আইনটি কার্যকর করার প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি।
আরও পড়ুন: Assam Dress Code: জিনস, টি-শার্ট, লেগিংস নিষিদ্ধ! অসমের সচিবালয়ে কর্মীদের জন্য নয়া নিয়ম
এর আগে আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিল লোকসভায় প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন পায়নি। এবার নতুন করে সমর্থন জোগাড়ে তৎপর কেন্দ্র। ডিএমকে, এনসিপি (শরদ)-সহ কয়েকটি দলের সমর্থনের ইঙ্গিত মিলেছে বলে খবর। অন্যদিকে, বিরোধীদের মধ্যে এই বিল নিয়ে আলোচনা ও মতবিনিময় চলছে।


