Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দুর্গাপুজোর ষষ্ঠীর সকালে রেল (Vande Bharat) পরিষেবা ঘিরে চরম ভোগান্তির মুখে পড়লেন যাত্রীরা। হাওড়া-বর্ধমান কর্ড লাইনের কামারকুণ্ডু স্টেশনে একটি দূরপাল্লার ট্রেনের অত্যধিক দেরি নিয়ে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। বিক্ষোভের জেরে প্রায় এক ঘণ্টা আটকে থাকে আপ হাওড়া-গয়া বন্দে ভারত এক্সপ্রেস। উৎসবের মরসুমে এই ঘটনাকে কেন্দ্র করে রেল পরিষেবা নিয়ে প্রশ্ন উঠেছে।
ব্যাহত ট্রেন চলাচল (Vande Bharat)
রেল সূত্রে খবর, ২২৫০৩ নম্বর কন্যাকুমারী-ডিব্রুগড় (Vande Bharat) বিবেক এক্সপ্রেস নির্ধারিত সময়ের তুলনায় অনেক দেরিতে চলছিল। অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে কামারকুণ্ডু স্টেশনে পৌঁছনোর কথা থাকলেও ট্রেনটি শুক্রবার সকাল সাড়ে ৬টা নাগাদ সেখানে এসে পৌঁছয়। এরপরও দীর্ঘক্ষণ স্টেশনে দাঁড়িয়ে থাকায় যাত্রীদের ধৈর্যের বাঁধ ভাঙে। ট্রেন থেকে নেমে রেললাইনের উপর দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। এর ফলে আপ ২২৩০৩ নম্বর হাওড়া-গয়া বন্দে ভারত এক্সপ্রেসের চলাচলও ব্যাহত হয়।
আরও পড়ুন: Russia Earthquake: কামচাটকায় ফের শক্তিশালী ভূমিকম্প!
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন রেল পুলিশ ও সংশ্লিষ্ট আধিকারিকরা। যাত্রীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হয়। দীর্ঘক্ষণ আলোচনার পর রাত ৮টা নাগাদ বিবেক এক্সপ্রেস কামারকুণ্ডু থেকে ছাড়ে। এর কয়েক মিনিট পর, ৮টা ৪ মিনিটে রওনা দেয় বন্দে ভারত এক্সপ্রেস।


