Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ব্রাজিলের দুইবারের বিশ্বকাপ জয়ী তারকা রোনাল্ডো নাজারিও ভারত সফরে এসেছেন (Ronaldo)। ভারতে এসেই দেখা করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী রক্ষা খাদসের সঙ্গে। দিল্লিতে বৈঠক সারেন দুজনে। শোনা যাচ্ছে, ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে এবং পরিকাঠামো উন্নয়নে এক নতুন দিক উন্মোচন করতে পারে বলে আশা করা হচ্ছে।
রক্ষা খাদসকে উপহার (Ronaldo)
নয়াদিল্লিতে অনুষ্ঠিত এই বৈঠকে রোনালদো ভারতের ক্রীড়া প্রতিমন্ত্রী রক্ষা খাদসেকে ব্রাজিলের জাতীয় দলের প্রতীকী ৯ নম্বর জার্সি উপহার দেন। বৈঠক শেষে রোনালদো সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সাক্ষাতের ছবি প্রকাশ করে উষ্ণ অভ্যর্থনার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান। তিনি লেখেন, মন্ত্রী রক্ষা খাদসের সঙ্গে এই অনুপ্রেরণাদায়ক আলোচনা ভারত সরকারের সঙ্গে ফুটবলের প্রসার ও নতুন সম্ভাবনা তৈরিতে কাজ করার সুবর্ণ সুযোগ এনে দেবে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দীর্ঘস্থায়ী অবদান হিসেবে থাকবে। অন্যদিকে, রক্ষা খাদসেও রোনালদোকে ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে আখ্যায়িত করে মন্তব্য করেন যে, এই সাক্ষাৎ উদীয়মান ভারতীয় ক্রীড়াবিদদের গভীরভাবে অনুপ্রাণিত করবে।
‘ও ফেনোমেনো’-র বর্ণাঢ্য কেরিয়ার (Ronaldo)
ফুটবল বিশ্বে ‘আর৯’ এবং পর্তুগিজ শব্দ ‘ও ফেনোমেনো’ (যার অর্থ ‘দ্য ফেনোমেনন’ বা বিস্ময়মানব) নামে পরিচিত রোনাল্ডোকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে গণ্য করা হয়। তিনি ১৯৯৪ ও ২০০২ সালে ব্রাজিলের হয়ে ফিফা বিশ্বকাপ জয় করেন। বিশেষ করে ২০০২ সালের বিশ্বকাপে আটটি গোল করে তিনি সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। যার মধ্যে জার্মানির বিরুদ্ধে ফাইনালে করা ঐতিহাসিক দুটি গোলও অন্তর্ভুক্ত ছিল। গতি, বলের ওপর দারুণ নিয়ন্ত্রণ, ড্রিবলিং দক্ষতা এবং গোল করার ক্ষমতার এক অসাধারণ সংমিশ্রণে তিনি বিশ্ব ফুটবলে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন।
ইউরোপীয় ক্লাব ফুটবলে রাজত্ব (Ronaldo)
আন্তর্জাতিক ফুটবলের পাশাপাশি ইউরোপীয় ক্লাব ফুটবলেও রোনালদো অভাবনীয় সাফল্য অর্জন করেছেন। কেরিয়ারে তিনি বার্সেলোনা, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ এবং এসি মিলানের মতো বিশ্বের শীর্ষস্থানীয় ক্লাবগুলোতে প্রতিনিধিত্ব করেছেন। কেরিয়ারে কয়েকবার হাঁটুতে মারাত্মক চোট পাওয়া সত্ত্বেও অসাধারণ মানসিক শক্তিতে তিনি প্রতিবারই ফুটবলের সর্বোচ্চ মঞ্চে সফলভাবে প্রত্যাবর্তন করেন। খেলোয়াড়ি জীবন থেকে অবসর নিলেও বিশ্বজুড়ে ক্রীড়াজগতে তার জনপ্রিয়তা ও প্রভাব আজও অটুট রয়েছে।

দিল্লি গলফ ক্লাব (Ronaldo)
ভারত সফরের অংশ হিসেবে রোনাল্ডো দিল্লি গলফ ক্লাবেও সময় কাটান এবং গলফ খেলার অভিজ্ঞতা নেন। তবে খেলাটি শেষে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি জানান যে, ফুটবলের তুলনায় গলফ খেলা অনেক বেশি জটিল ও কঠিন। তিনি উল্লেখ করেন, গলফাররা যেমন এই খেলায় দক্ষতা অর্জনের জন্য জীবন উৎসর্গ করেন, ঠিক তেমনি তিনিও তার পুরো জীবন উৎসর্গ করেছিলেন ফুটবলে পূর্ণতা অর্জনের জন্য।
আরও পড়ুন: Sunil Gavaskar: পিচ নয়, বোলারদের ভুলেই ডুবল ভারত! গাভাস্কারের তোপে বিদ্ধ মায়াঙ্ক-আর্শদীপরা
ভারতীয় ফুটবলে নতুন আশার আলো (Ronaldo)
বর্তমানে ভারত সরকার দেশের ফুটবল পরিকাঠামো জোরদার করা এবং নতুন ক্রীড়া প্রতিভা তুলে আনার জন্য কাজ করছে (Ronaldo)। এমন প্রেক্ষাপটে বিশ্ব ফুটবলের এই সর্বকালের অন্যতম সেরা তারকার আগমন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে রোনাল্ডোর এই বৈঠক ভারতের তরুণদের ফুটবলমুখী করতে এবং দেশের ক্রীড়া ক্ষেত্রে একটি দীর্ঘস্থায়ী পরিবর্তন আনতে বড় ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।



