Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: চোরবাগানের দুর্গাপুজো (Chorbagan Security) মণ্ডপে মর্মান্তিক দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যুর পর নিরাপত্তা জোরদার করতে পদক্ষেপ করল কলকাতা পুলিশ। শহরের উত্তর কলকাতার নির্দিষ্ট কয়েকটি এলাকায় নবমী পর্যন্ত বেআইনি জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বউবাজার থানা এলাকার কিছু অংশে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা কার্যকর থাকবে। রবিবার সকালে কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ এই নির্দেশিকা জারি করেন।
পুলিশের বিজ্ঞপ্তি (Chorbagan Security)
পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্দিষ্ট এলাকাগুলিতে (Chorbagan Security) পাঁচ বা তার বেশি ব্যক্তির বেআইনি জমায়েত, লাঠি কিংবা অস্ত্র নিয়ে চলাফেরা নিষিদ্ধ করা হয়েছে। কলেজ স্ট্রিট, কলুটোলা স্ট্রিট, চিত্তরঞ্জন অ্যাভিনিউ এবং ইডেন হাসপাতাল রোডের কয়েকটি অংশে এই বিধিনিষেধ কার্যকর থাকবে। চোরবাগান পুজোমণ্ডপের কাছাকাছি এলাকায় এই কড়াকড়ি জারি হলেও বিজ্ঞপ্তিতে দুর্ঘটনার সরাসরি উল্লেখ করা হয়নি।
আরও পড়ুন: Chorbagan Incident: চোরবাগানকাণ্ডে মৃত ১৯, তালিকায় ৭ বছরের শিশু থেকে ৬৬ বছরের বৃদ্ধ
এদিকে, রবিবার সকালে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যান পুলিশ কমিশনার অজয় নন্দ এবং রাজ্যপাল আর এন রবি। সেখানে চিকিৎসাধীন আহতদের সঙ্গে কথা বলে তাঁদের শারীরিক অবস্থার খোঁজ নেন তাঁরা।
স্বতঃপ্রণোদিত মামলা দায়ের
অন্যদিকে, দুর্ঘটনার তদন্তে পুজোর উদ্যোক্তাদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ। অনিচ্ছাকৃত খুন, অনিচ্ছাকৃত খুনের চেষ্টা এবং একসঙ্গে অপরাধ করার অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ঘটনায় ১৪ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলেও সূত্রের খবর।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ঘটনার তদন্তে এসটিএফ, সিআইডি ও দমকল নমুনা সংগ্রহ করবে। ভবিষ্যতে পুজোমণ্ডপের নিরাপত্তা ও থিম পুজোর আয়োজন নিয়ে নতুন করে ভাবনাচিন্তার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন তিনি। তাঁর বক্তব্য, মানুষের জীবনের সুরক্ষাই সর্বাগ্রে গুরুত্ব পাওয়া উচিত।


