Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অভ্রদীপ দাস: ১৭ অক্টোবর সন্ধ্যা ৭টা ২০ মিনিট নাগাদ উত্তর কলকাতার চোরবাগান (Chorbagan Incident) দুর্গাপুজো মণ্ডপে আচমকা পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে নাবালক ও মহিলা সহ ১৯ জনের নাম উল্লেখ থাকলেও সংখ্যাগত হিসেবে ৭ জন পুরুষ ও ১১ জন মহিলার উল্লেখ রয়েছে ।
ভিড় আচমকাই নিয়ন্ত্রণের বাইরে (Chorbagan Incident)
গতকাল সন্ধ্যায় চোরবাগান মণ্ডপে দর্শনার্থীদের (Chorbagan Incident) ভিড় আচমকাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং হুড়োহুড়ির জেরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দর্শনার্থীদের শহরের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক তালিকা অনুযায়ী, কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ১৬ জনকে এবং অ্যাপোলো হাসপাতাল ও আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ১ জন করে দর্শনার্থীকে মৃত বলে ঘোষণা করা হয়।
কতজন প্রাণ হারিয়েছেন? (Chorbagan Incident)
এই ঘটনায় একাধিক পরিবারের সদস্যরা (Chorbagan Incident) একসঙ্গে প্রাণ হারিয়েছেন। বিহারের মুজফফরপুরের বাসিন্দা অভিষেক শ্রীবাস্তব (৩৮) এবং তাঁর মাত্র ৭ বছরের শিশুপুত্র অনায়াস শ্রীবাস্তবের মৃত্যু হয়েছে এই ঘটনায়। পাশাপাশি পূর্ব বর্ধমানের মাধবডিহির বাসিন্দা টগর ভেজ (৩৭) ও তাঁর কিশোর পুত্র সন্দীপ ভেজ (১৪) এবং বরানগরের বাসিন্দা দিলীপ ঘোষ (৫৯) ও তাঁর স্ত্রী দীপালি ঘোষ (৫৩) এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
নিহতদের সম্পূর্ণ তালিকা:
- 1) অভিষেক শ্রীবাস্তব (৩৮) ভগবানপুর, মুজফফরপুর, বিহার (স্থানীয় ঠিকানা: আগরপাড়া)
- 2) অনায়াস শ্রীবাস্তব (৭) – ভগবানপুর, মুজফফরপুর, বিহার (স্থানীয় ঠিকানা: আগরপাড়া; মৃত্যু হয়েছে আর জি কর হাসপাতালে)
- 3) শ্রীপর্ণা পোদ্দার (২৩) – বৈদ্যবাটি, হুগলি
- 4) মিঠু মণ্ডল (৪৫) – কেবল কৃষ্ণ সুর স্ট্রিট, শ্যামপুকুর, কলকাতা-০৫
- 5) আকৃতি কুমারী (১৭) – দক্ষিণ আনন্দনগর, ভট্টনগর, বালি, হাওড়া
- 6) বর্ণালী হালদার (১৭) – গৌরাঙ্গনগর, নতুনপল্লি, নিউ টাউন
7 ) শুভম সোনকার (৩২) – বাগমারি লেন, মানিকতলা, কলকাতা-৫৪ - 8) আরতি সরকার বিশ্বাস (৪৫) – চাকদহ নতুনপাড়া, নদিয়া
- 9) তানিয়া বিশ্বাস (১৮) – গৌরাঙ্গনগর, নিউ টাউন, কলকাতা-১৬২
- 10) বিকাশ ভট্টাচার্য (৬৬) – কামিনী স্কুল লেন, সালকিয়া, মালিপাঁচঘরা, হাওড়া
- 11) স্নেহা ভাণ্ডারী (২০) – এগরাগ্রাম, বিষ্ণুপুর, দক্ষিণ ২৪ পরগনা
- 12) সন্দীপ ভেজ (১৪) – বীরপুর, মাধবডিহি, পূর্ব বর্ধমান
13) টগর ভেজ (৩৭) – বীরপুর, মাধবডিহি, পূর্ব বর্ধমান
14 ) পিয়ালী প্রামাণিক (২৫) – বালিয়া, আরামবাগ, হুগলি - 15) কল্পনা জানা (৪২) – বি টি রোড, সোদপুর, পানিহাটি, খড়দহ
- 16) প্রিয়া সমাদ্দার (৫৯) – লেনিনগড়, নিউ ব্যারাকপুর
- 17 ) দিলীপ ঘোষ (৫৯) – এন কে চ্যাটার্জি লেন, বরানগর
- 18) দীপালি ঘোষ (৫৩) – এন কে চ্যাটার্জি লেন, বরানগর
- 19) *প্রাঞ্জল সরকার (১৩) – কল্পনা অ্যাপার্টমেন্ট, বি টি রোড, আগরপাড়া, খড়দহ (মৃত্যু হয়েছে অ্যাপোলো হাসপাতালে)
আরও পড়ুন: Suvendu Adhikari: চোরবাগানের ঘটনায় মুখ্যমন্ত্রীর ঘোষণা
পুজোর আনন্দ মুহূর্তে শোকের ছায়ায় ঢেকে যাওয়ায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ও প্রশাসনের তরফ থেকে মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং মণ্ডপের নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে।


