Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে তরুণ ওপেনার বৈভব সূর্যবংশীকে নিয়ে যে অবস্থান নিয়েছিলেন ভারতের হেড কোচ গৌতম গম্ভীর, ঠিক একই সুর শোনা গেল অধিনায়ক শ্রেয়স আইয়ারের গলাতেও (Vaibhav Sooryavanshi)। প্রথম একাদশে জায়গা পেতে বৈভবকে যে আরও অপেক্ষা করতে হবে, তা অত্যন্ত স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন অধিনায়ক। ফলে আসন্ন নিউজিল্যান্ড সফরেও এই তরুণ ক্রিকেটারের প্রথম একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশ কম বলেই ইঙ্গিত মিলেছে।
সঞ্জু ও অভিষেকের ওপরই ভরসা (Vaibhav Sooryavanshi)
শনিবারের ম্যাচে ইনিংসের সূচনা করতে নেমেছিলেন সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। যদিও দু’জনের কেউই বড় রান তুলতে সফল হননি, তবুও বর্তমান ওপেনিং জুটির ওপরই নিজেদের আস্থা অটুট রাখছে দলীয় নেতৃত্ব। আপাতত প্রথম একাদশে বৈভবের জায়গা পাওয়ার কোনও পরিকল্পনা নেই বলেই পরিষ্কার জানিয়ে দিয়েছেন শ্রেয়াস আইয়ার।
বৈভবকে অধিনায়কের বার্তা (Vaibhav Sooryavanshi)
তরুণ এই ব্যাটারকে ধৈর্য ধরার পরামর্শ দিয়ে অধিনায়ক শ্রেয়স বলেন, “আমি ওকে বারবার একই কথা বলি, এক দিন সুযোগ ঠিকই আসবে। তবে তার আগে নির্দিষ্ট প্রক্রিয়া মেনে এগিয়ে যেতে হবে। অপেক্ষা করতেও শিখতে হয়। আমাদের দলে দু’জন দুর্দান্ত ওপেনার রয়েছে। এই মুহূর্তে ওদের বাইরে রাখা ঠিক হবে না। বৈভবকে বারবার এ কথাই বোঝাই।”
গম্ভীরের বার্তা (Vaibhav Sooryavanshi)
এর আগে গৌতম গম্ভীরও সম্প্রচারকারী সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়েছিলেন যে, কেবল ভালো ফর্মে থাকলেই প্রথম একাদশে সুযোগ নিশ্চিত হয়ে যায় না। দীর্ঘদিন ধরে ভালো পারফর্ম করা ক্রিকেটারদেরও যথাযথ গুরুত্ব দিতে হয়। পাশাপাশি, সোশাল মিডিয়ার জনপ্রিয়তার ভিত্তিতে যে দল নির্বাচন হয় না, তাও সাফ জানিয়ে দিয়েছেন ভারতের হেড কোচ।
আরও পড়ুন: Table Tennis: শিলিগুড়িতে জাতীয় টেবল টেনিস প্রতিযোগিতা, প্রস্তুতি শুরু
বৈভবের আন্তর্জাতিক পরিসংখ্যান (Vaibhav Sooryavanshi)
আইপিএলের পর ভারতীয় দলে ডাক পাওয়া ১৫ বছর বয়সি এই ব্যাটার দেশের হয়ে এখনও পর্যন্ত ৮টি ম্যাচ খেলেছেন (Vaibhav Sooryavanshi)। এর মধ্যে ১৮৬ স্ট্রাইক রেটে তিনি মোট ২৪৬ রান সংগ্রহ করেছেন। তবে গম্ভীরের কোচিংয়ে তিনি মাত্র ৩টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। এখন নিউজিল্যান্ড সফরে বৈভবের ভাগ্য কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।



