Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: রোহিত শর্মার প্রত্যাবর্তনে ধুঁকতে থাকা মুম্বই কি বাড়তি অক্সিজেন পাবে (Rohit Sharma)?
হিটম্যানের ফেরার অপেক্ষায় ভক্তরা (Rohit Sharma)
মুম্বইয়ের হাল বেহাল চলতি আইপিএল-এ। চার পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে রয়েছে মুম্বই। এই মুহূর্তে যে ছবি তাতে প্লে-অফ থেকে অনেকটাই দৌড়ে পিছিয়ে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই ভরাডুবি হয়েছে দলের। চোটের কারণে খেলতে পারছেন রোহিত শর্মা। পাঁচবারের আইপিএল জয়ী দলের এমন করুণ পরিস্থিতি দেখার পর এখন সমর্থকরা চাইছে রোহিত শর্মা ফিরে দলের হাল ধরুন (Rohit Sharma)। কবে ফিরছেন দলের এই অভিজ্ঞ ব্যাটার এবং প্রাক্তন অধিনায়ক?
১২ এপ্রিল বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ছিটকে যান রোহিত। এরপরে তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ তিনি খেলতে পারেননি। তবে এই মুহূর্তে প্রাপ্ত খবর অনুযায়ী হায়দরাবাদের বিরুদ্ধে ২৯ এপ্রিলের ম্যাচে দলে ফিরতে পারেন রোহিত শর্মা। একাধিক রিপোর্টে প্রকাশিত খবর অনুযায়ী দলের সঙ্গে অনুশীলন চালাচ্ছেন তিনি। তবে তিনি ফিরলে মুম্বই বাড়তি অক্সিজেন পাবে।

রোহিত শর্মার নেতৃত্ব মুম্বইয়ের সময়কাল ছিল উজ্জ্বল আর আজ সেই উজ্জ্বলতা ম্লান হার্দিকের নেতৃত্বে। এই মুহূর্তে সবার মধ্যে একটাই জল্পনা কবে কামব্যাক করছেন হিটম্যান। মুম্বই দলের এক সদস্য এই বিষয়ে মুখ খুলেছেন। এক সাক্ষাৎকারে সেই সদস্য জানিয়েছেন, ‘পুরো ফিট হওয়ার জন্য কঠোর পরিশ্রম করছেন রোহিত (Rohit Sharma)।’
আরও পড়ুন: Second Phase: দ্বিতীয় দফায় কোমর বাঁধছে কমিশন, রাজ্যে আরও ১১ পুলিশ পর্যবেক্ষক
যে ম্যাচগুলোতে রোহিত খেলেনি সেই সবকটা ম্যাচেই ব্যাটিং ব্যর্থতার মুখে পড়তে হয়েছে দলকে। রোহিতের জায়গায় দলে জায়গা পান তরুণ ব্যাটার দানিশ মালেওয়াড়। কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন। দুই ম্যাচে তাঁর স্কোর দুই। তবে দানিশের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও খেলার অভিজ্ঞতা নেই আর সেই অনভিজ্ঞ প্লেয়ারকে কেন বেছে নিল টিম ম্যানেজমেন্ট সেই নিয়েও প্রশ্ন উঠছে।
চলতি আইপিএল-এর শুরুটা ভাল ছন্দে করেছিলেন রোহিত। প্রথম চার ম্যাচে তিনি করেছিলেন ১৩৭ রান। একবার অরেঞ্জ ক্যাপও পেয়েছিলেন তিনি। অন্যদিকে দলের দুই প্রধান ভরসা সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া দুজনেই পুরোপুরি ব্যর্থ। সেই জায়গায় দায়িত্ব নেওয়ার জন্য রোহিতের মত অভিজ্ঞ ব্যাটারকেই দলের সবথেকে বেশি প্রয়োজন। তাই রোহিতের প্রত্যাবর্তনের দিকে তাকিয়ে রয়েছেন দলের সমর্থকরা (Rohit Sharma)।


