Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে অভিজ্ঞ পেসার মহম্মদ সামির সুযোগ না পাওয়া নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে বিতর্কের ঝড় উঠেছে (Mohammad Kaif)। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে দুরন্ত পারফরম্যান্স করা সত্ত্বেও বারবার জাতীয় দলের বাইরে রাখা হচ্ছে সামিকে। সম্প্রতি রঞ্জি ট্রফিতে দিল্লির বিরুদ্ধে বাংলার হয়ে মরশুমের প্রথম ম্যাচেই পাঁচ উইকেট শিকার করেন এই অভিজ্ঞ পেসার। তা সত্ত্বেও নির্বাচকরা নিউজিল্যান্ড সফরের জন্য অংশুল কম্বোজ ও আকাশ দীপের ওপর ভরসা রেখেছেন। এই পরিস্থিতিতে নির্বাচকদের ভূমিকা ও সিদ্ধান্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের প্রাক্তন ব্যাটার মহম্মদ কাইফ।
নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি (Mohammad Kaif)
এক ক্রিকেট সংক্রান্ত ওয়েবসাইটের আলোচনায় কাইফ নির্বাচকদের সিদ্ধান্তের পিছনের কারণ প্রকাশ্যে আনার দাবি জানান। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন যে, বর্তমানে শুধু দল চূড়ান্ত হওয়ার খবর জানিয়ে দেওয়া হয়, কিন্তু কোনও ক্রিকেটারকে বাদ দেওয়ার স্পষ্ট যুক্তি বা ব্যাখ্যা দিতে নির্বাচক কিংবা বিসিসিআই আধিকারিকদের কোনও প্রকাশ্য বিবৃতি দিতে দেখা যায় না। কাইফের মতে, সামিকে নিয়ে আর এগোতে না চাওয়ার গুঞ্জন শোনা গেলেও বিষয়টি নিয়ে কেউ সরাসরি মুখ খুলছেন না, যা নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতাকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে।
ছোট স্পেলে বোলিং
(Mohammad Kaif)
রিপোর্টে দাবি করা হয়েছে, দীর্ঘ স্পেলে বল করতে না পারার কারণেই নাকি সামিকে টেস্ট দলে বিবেচনা করা হয়নি। তবে এই যুক্তিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন কাইফ। জশপ্রীত বুমরার উদাহরণ টেনে তিনি বলেন, বুমরাও নিয়ন্ত্রিত ও ছোট ছোট স্পেলে বল করে বিশ্রাম পান। ইংল্যান্ড সফরের সময় শুভমন গিলকেও বুমরার ওয়ার্কলোড সামলাতে ছোট স্পেলে বোলিং করাতে হয়েছিল। তাই সামি যদি ছোট স্পেলে বল করে নিজের সেরাটা দিতে পারেন, তবে তাতে সমস্যা কোথায় তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
সামির অবদান (Mohammad Kaif)
২০২৩ সালের এক দিনের বিশ্বকাপে ভারতের ফাইনালে ওঠার পেছনে সামির অসামান্য অবদানের কথা স্মরণ করিয়ে দেন কাইফ। ধর্মশালায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে সামির একক প্রচেষ্টায় ম্যাচ জয় এবং ওয়াংখেড়েতে সেমিফাইনালের পারফরম্যান্সের কথা উল্লেখ করে তিনি বলেন, নিউজিল্যান্ডের ব্যাটারদের কাছে সামি এক আতঙ্কের নাম। ভারতীয় দলে সামি না থাকার খবর নিশ্চিতভাবেই কিউয়ি ব্যাটারদের স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ করে দেবে।
আরও পড়ুন: Asian Para Games 2026: প্যারা এশিয়ান গেমসের শুরুতেই সোনা-রুপোর জোড়া সাফল্য, বিশ্বরেকর্ড শীতল দেবীর
সামিকে নিয়ে বিতর্ক (Mohammad Kaif)
উল্লেখ্য, সামি শেষবার জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে, যেখানে ভারতের প্রতিপক্ষ ছিল এই নিউজিল্যান্ডই (Mohammad Kaif)। ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে থাকা সত্ত্বেও অভিজ্ঞ এই পেসারকে বারবার জাতীয় দলের বাইরে রাখায় বিসিসিআই ও নির্বাচকদের দূরদর্শিতা নিয়ে বিতর্ক আরও জোরালো হলো।



