Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পানামার বিরুদ্ধে ম্যাচে ১-০ গোলে জয় পেল ক্রোয়েশিয়া (Croatia)।
পানামার বিরুদ্ধে ঘুরে দাঁড়াল লুকা মদ্রিচরা (Croatia)
বিশ্বকাপের অন্যতম তারকা লুকা মদ্রিচ। তবে প্রথম ম্যাচেই হারতে হয় তাঁদের। এরপর অনেকেই ভাবছিলেন ঘুরে দাঁড়াতে পারবে কিনা ক্রোয়েশিয়া। কিন্তু অবশেষে ঘুরে দাঁড়ালেন তাঁরা। মঙ্গলবার গ্রুপ ‘L’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে পানামাকে ১-০ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় ছিনিয়ে নিল ক্রোয়েশিয়া। একমাত্র গোল করে দলকে জেতালেন আন্তে বুদিমির (Croatia)।
এই জয় ক্রোয়েশিয়াকে আরও আত্মবিশ্বাসী করবে পরের ম্যাচের জন্য। এই জয়ের কারণে চলতি বিশ্বকাপে নকআউটে যাওয়ার আশা বেঁচে থাকল তাঁদের। ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপে সেমি ফাইনালে পৌঁছেছিল দল। মেসি, রোনাল্ডোর পাশাপাশি ৪০ বছর বয়সি লুকা মদ্রিচের শেষ বিশ্বকাপ আর সেই কারণে নজর রয়েছে তাঁর খেলার উপরও। লুকার শেষ বিশ্বকাপ স্মরণীয় করতে রাখতে মরিয়া ক্রোয়েশিয়া। দারুণ লড়াই করেও পরপর দুই ম্যাচ হারায় বিশ্বকাপ থেকে ছিটকে গেল পানামা।

হারের ধাক্কা কাটিয়ে ক্রোয়েশিয়ার প্রত্যাবর্তন হওয়ার কারণে কিছুটা অক্সিজেন পেলেন দলের সমর্থকরা। বিশ্বকাপের প্রথম ম্যাচেই ইংল্যান্ডের কাছে ২-৪ গোলে হেরে গিয়েছিল ক্রোয়েশিয়া। তাই মঙ্গলবার পানামার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য ছিল মদ্রিচদের। সেই লক্ষ্য পূরণে নায়ক হলেন অভিজ্ঞ ফুটবলার আন্তে বুদিমির। দ্বিতীয়ার্ধে তাঁর গোলেই মূল্যবান তিন পয়েন্ট পেয়ে বিশ্বকাপে টিকে রইল ক্রোয়েশিয়া। প্রথমার্ধে ক্রোয়েশিয়া বেশ কয়েকবার আক্রমণ শানালেও কাঙ্খিত গোল তাঁরা পাননি। দারুণ লড়াই করেও হারতে হল পানামাকে (Croatia)।

তবে দ্বিতীয়ার্ধ শুরুর ৯ মিনিটের মধ্যে ভাঙে পানামার রক্ষণ। জোসিপ স্তানিসিচের বক্সে রাখা ক্রস থেকে বল পেয়ে জালে জড়িয়ে দিতে কোনও ভুল করেননি আন্তে বুদিমির। টরন্টোয় স্টেডিয়ামে উপস্থিত ক্রোয়েশিয়ান সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন।
এই দিন নিজের ২০০ তম ম্যাচ খেললেন লুকা মদ্রিচ। আর নিজের ২০০তম ম্যাচে উজ্জ্বল হয়ে থাকলেন লুকা মদ্রিচ। ম্যাচের শুরুতেই একটি হেডের মাধ্যমে গোলের চেষ্টা করেছিলেন। তবে সেটি গোলপোস্টের উপর দিয়ে চলে যায়। দ্বিতীয়ার্ধে প্রথম গোলের পরে অভিজ্ঞ এই মিডফিল্ডার দুর্দান্ত থ্রু বাড়ান মার্কো পাসালিচের উদ্দেশে। পানামার গোলকিপার মসকেরা প্রথমে পাসালিচের শট আটকে দেন। গোল না পেলেও নজর কেড়েছেন তিনি।
এই জয়ের পর ক্রোয়েশিয়ার পয়েন্ট দাঁড়াল তিন। গ্রুপের শেষ ম্যাচে ঘানার বিরুদ্ধে মাঠে নামবে তারা। ওই ম্যাচের ফলই ঠিক করে দেবে মদ্রিচরা নকআউটে যেতে পারবেন নাকি গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয় দলকে (Croatia)।


