Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: নয়াদিল্লির পালাম স্টেডিয়ামে রনজি ট্রফির ম্যাচে সার্ভিসেসকে পরাজিত করে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলা (Bengal Ranji Trophy)। ঘরের মাঠে দিল্লিকে হারানোর পর এবার অ্যাওয়ে ম্যাচে সার্ভিসেসের বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিলেন অভিমন্যু ঈশ্বরণরা। স্পিন সহায়ক উইকেটে আড়াই দিনেই ম্যাচ জিতে প্রতিযোগিতায় নিজেদের অবস্থান আরও শক্ত করল বাংলা দল।
প্রথম ইনিংসে স্পিনারদের দাপট (Bengal Ranji Trophy)
ম্যাচের শুরু থেকেই পালাম স্টেডিয়ামের পিচ ছিল স্পিনারদের স্বর্গরাজ্য। টসে জিতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বাংলা ১৮৪ রান সংগ্রহ করে। এরপর বাংলার স্পিন আক্রমণের সামনে টিকতে না পেরে সার্ভিসেসের প্রথম ইনিংস গুটিয়ে যায় মাত্র ১২২ রানে। প্রথম দুই দিনেই প্রায় ৩০টি উইকেট পতন ঘটে, যা দুই দলের স্পিনারদের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল।
দ্বিতীয় ইনিংসে বাংলার ব্যর্থতা (Bengal Ranji Trophy)
প্রথম ইনিংসে সামান্য লিড পেলেও বাংলার দ্বিতীয় ইনিংসে ফের ব্যাটিং বিপর্যয় ঘটে। সুদীপ ঘরামিরা দেড়শোর গণ্ডি পার করতে ব্যর্থ হন এবং ১৪৬ রানে অলআউট হয়ে যায় বাংলা দল। ফলে জয়ের জন্য সার্ভিসেসের সামনে লক্ষ্য দাঁড়ায় ২০৯ রান। এই ম্যাচে প্রথম তিন ইনিংসে কোনো দলই দুশো রান করতে না পারায়, সার্ভিসেসের পক্ষে এই রান তাড়া করা অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ ছিল।
আরও পড়ুন: East Bengal IWL: ইন্ডিয়ান উইমেন্স লিগের নতুন মরশুমের সূচি প্রকাশ, কবে অভিযান শুরু ইস্টবেঙ্গলের?
প্রদীপ্ত-শাহবাজের ঘূর্ণিতে জয় (Bengal Ranji Trophy)
১০ উইকেটে ৪৩ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাট করতে নামা সার্ভিসেস শুরুতেই শাহবাজ আহমেদের বলে ধাক্কা খায় (Bengal Ranji Trophy)। রজত পালিওয়ালরা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ১৪৮ রানে শেষ হয়ে যায় সার্ভিসেসের ইনিংস। বাংলার হয়ে প্রদীপ্ত প্রামাণিক ৪টি এবং শাহবাজ আহমেদ ৩টি উইকেট নেন। এছাড়া আমির গনি ও মহম্মদ কাইফও গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। এই জয়ের ফলে ১২ পয়েন্ট নিয়ে আত্মবিশ্বাসী বাংলা দল আগামী ম্যাচে কেরলের মুখোমুখি হতে চলেছে। পরের অ্যাওয়ে ম্যাচে কেরলের বিরুদ্ধে বাংলার এই জয়ের ধারা কি বজায় থাকবে?



