Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ক্রিকেট মাঠে উইকেটকিপার হিসেবে বল ধরার হাত তাঁর দারুণ, কিন্তু রজনীকান্তের একটা ছবির টিকিট ধরার জন্য যা করলেন সঞ্জু স্যামসন, তাকে আর যাই হোক সাধারণ বলা চলে না (Sanju Samson)! গোটা দেশে রজনীকান্তের ভক্ত কোটি কোটি, আর দক্ষিণ ভারতে তিনি স্বয়ং ‘থালাইভা’। কিন্তু সেই ভক্তকুলের একেবারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বা মেসি লেভেলের ফ্যান আমাদের উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন। রজনীর নতুন সিনেমা ‘জেলার ২’ দেখার এমন ভূত চেপেছিল তাঁর ঘাড়ে যে, একটা-দুটো নয়—সোজা পুরো হলের সবকটা টিকিটই কিনে ফেললেন! বিশ্বকাপজয়ী ক্রিকেটারের এই ‘পাগলামি’ দেখলে রজনী স্যারও নিশ্চয়ই বলবেন— ওয়াট আ শট!
দিল্লির জ্যামে আটকে কান্নাকাটি (Sanju Samson)
সঞ্জু যে রজনীভক্ত, তা নতুন কিছু নয়। কিন্তু তারকা ক্রিকেটার হওয়ায় পাবলিক প্লেসে গিয়ে পপকর্ন চিবোতে চিবোতে সিনেমা দেখা মুখের কথা নয়। সেদিন তো ইচ্ছে থাকা সত্ত্বেও দিল্লিতে এক অনুষ্ঠানে আটকে পড়ে ছবি দেখতে যাওয়া মিস হয়ে গেছিল। আর যায় কোথায়? “আগে তো মিস হয়েছে, এবার আর রিস্ক নেব না!”—এই ভেবেই একেবারে মাস্টারস্ট্রোক খেললেন সঞ্জু। নিজেই খোলসা করে বললেন, কপাল ভালো আজ সুযোগ মিলেছে, তাই আস্ত একটা হলই বুক করে ফেলেছেন। একা একা দেখার মজাই আলাদা নয়, তাই সস্ত্রীক বন্ধুবান্ধব—সবাইকে ডেকে নিয়েছেন এক্কেবারে ভিআইপি শো-তে!
আরও পড়ুন: Bengal Ranji Trophy: ঘূর্ণি উইকেটে সার্ভিসেস বধ, রনজিতে টানা দ্বিতীয় জয় বাংলার
নিউজিল্যান্ড যাত্রার আগে থালাইভা দর্শন! (Sanju Samson)
সঞ্জুর থালাইভা প্রীতি এখানেই থেমে থাকেনি। সামনেই নিউজিল্যান্ড উড়ে যাওয়ার কথা ভারতীয় দলের (Sanju Samson)। দেশ ছাড়ার ঠিক আগে টিম ম্যানেজমেন্টের যে সমস্ত দাদা-কাকারা তামিল ভাষা জানেন, তাঁদেরকেও ডেকে নিয়েছেন এই স্পেশাল স্ক্রিনিংয়ে। একে তো মাঠের ধকল, তার ওপর নিউজিল্যান্ড ট্যুরের চাপ—তার আগে রজনীকান্তের মারকাটারি অ্যাকশন দেখে রিচার্জ হয়ে নেওয়াটা দারুণ আইডিয়া বটে! ১৫ অক্টোবর রিলিজ হওয়া ‘জেলার ২’-তে রজনী স্যার আবার সেই চিরচেনা ‘লার্জার দ্যান লাইফ’ স্টাইলে বক্স অফিসে তুফান তুলছেন, আর সঞ্জু স্যামসন পুরো টিমকে নিয়ে সেই তুফানে সাতার কাটছেন!



