Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: চলতি বছরে জোড়া সপ্তমীর (Durga Puja 2027) পর আগামী বছর দুর্গাপুজোয় দেখা যেতে পারে অন্য রকম তিথির বিন্যাস। ২০২৭ সালের সম্ভাব্য পঞ্জিকা অনুযায়ী, পুজোয় থাকছে দু’দিন অষ্টমী। ফলে দুর্গোৎসবের আনন্দ উপভোগ করার জন্য বাড়তি সময় পাওয়ার সম্ভাবনা রয়েছে বাঙালির। যদিও পুজোর নির্ঘণ্ট এখনও চূড়ান্ত নয়, তবু আগাম দিনক্ষণ জানতে আগ্রহ বাড়ছে উৎসবপ্রেমীদের মধ্যে।
আগামী বছরে দেবীপক্ষের সূচনা (Durga Puja 2027)
সম্ভাব্য সূচি অনুসারে, আগামী বছর ২৯ সেপ্টেম্বর, (Durga Puja 2027) বুধবার মহালয়া। ওই দিন থেকেই দেবীপক্ষের সূচনা হবে। এরপর অক্টোবরের প্রথম সপ্তাহে শুরু হবে দুর্গাপুজোর মূল পর্ব। ৫ অক্টোবর, মঙ্গলবার ষষ্ঠী দিয়ে শুরু হবে মায়ের বোধন ও পুজোর আনুষ্ঠানিকতা। ৬ অক্টোবর, বুধবার সপ্তমী।
জোড়া অষ্টমী (Durga Puja 2027)
তবে বিশেষ আকর্ষণ থাকছে অষ্টমীকে ঘিরে। সম্ভাব্য নির্ঘণ্ট বলছে, ৭ অক্টোবর, বৃহস্পতিবার অষ্টমী পালিত হবে। পরের দিন, ৮ অক্টোবর, শুক্রবারও অষ্টমী তিথি এবং সন্ধিপুজোর পর্ব থাকার সম্ভাবনা রয়েছে। এই তিথিবিন্যাস কার্যকর হলে দু’দিন ধরেই অষ্টমীর আবহ উপভোগ করতে পারবেন পুজোপ্রেমীরা।
এরপর ৯ অক্টোবর, শনিবার নবমী এবং ১০ অক্টোবর, রবিবার বিজয়া দশমী। ফলে সপ্তাহান্তে দশমী পড়ায় প্রতিমা দর্শন, সিঁদুরখেলা ও বিজয়ার শুভেচ্ছা বিনিময়ের পরিকল্পনা করতে সুবিধা হতে পারে অনেকের। পুজোর পরেও উৎসবের রেশ থাকবে। ১৪ অক্টোবর, বৃহস্পতিবার কোজাগরী লক্ষ্মীপুজো পালিত হওয়ার সম্ভাবনা।
আরও পড়ুন: Bhagwant Mann: বিমানবন্দরে ঘন্টার পর ঘন্টা আটকে মুখ্যমন্ত্রী, ৫০ হাজার জরিমানা! কেন?
তবে মনে রাখতে হবে, বিভিন্ন পঞ্জিকায় তিথি নির্ধারণে পার্থক্য থাকতে পারে। বিশেষ করে অষ্টমী ও সন্ধিপুজোর সময় জানতে সংশ্লিষ্ট পঞ্জিকার চূড়ান্ত নির্ঘণ্ট দেখে নেওয়াই ভালো।


