Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দুর্গাপুজোর দিনগুলিতে বড়সড় ঝড়-বৃষ্টির (Weather Report) মুখে পড়তে হয়নি বাংলার অধিকাংশ মানুষকে। সপ্তমী থেকে নবমী পর্যন্ত মোটের উপর শুষ্ক ও মনোরম আবহাওয়াতেই কেটেছে উৎসব। এবার দশমীর পর আবহাওয়ার গতিপ্রকৃতি কোন দিকে যায়, সেদিকেই নজর রাখছেন আবহবিদেরা। বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা ঘিরে শুরু হয়েছে জল্পনা।
কী বলছে হাওয়া অফিস? (Weather Report)
আলিপুর আবহাওয়া দফতরের (Weather Report) পূর্বাভাস অনুযায়ী, একাদশীর দিন দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। অনুকূল পরিস্থিতি বজায় থাকলে আগামী রবিবার বা সোমবারের মধ্যে সেটি শক্তি বাড়িয়ে নিম্নচাপ অঞ্চলে পরিণত হতে পারে। তবে এই নিম্নচাপ শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। সম্ভাব্য গতিপথ সম্পর্কেও এখনও কোনও স্পষ্ট পূর্বাভাস নেই।
ঘূর্ণাবর্ত মানেই ঘূর্ণিঝড়? (Weather Report)
এই পরিস্থিতিতে বাংলার আবহাওয়ায় এর প্রভাব কতটা পড়বে, তা জানার জন্য আরও কিছুটা অপেক্ষা করতে হবে। ঘূর্ণাবর্ত তৈরি হওয়া মানেই যে ঘূর্ণিঝড় আসছে, এমনটা নয়। তাই এখনই আতঙ্কিত হওয়ার কারণ নেই।
আরও পড়ুন: Bhagwant Mann: বিমানবন্দরে ঘন্টার পর ঘন্টা আটকে মুখ্যমন্ত্রী, ৫০ হাজার জরিমানা! কেন?
ভারী বৃষ্টির সতর্কতা
অন্যদিকে, দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের একাধিক রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। তামিলনাড়ু, পুদুচেরি ও কারাইকালে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা রয়েছে। অন্ধ্রপ্রদেশ, কেরল, মাহে এবং দক্ষিণ অভ্যন্তরীণ কর্নাটকেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তেলঙ্গানা, মধ্যপ্রদেশ, কঙ্কন, গোয়া ও মহারাষ্ট্রের কিছু এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


