Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজনৈতিক উত্তেজনা ও টানা আন্দোলনের (Abhijeet Dipke) আবহে আপাতত প্রতিবাদ কর্মসূচিতে বিরতি দেওয়ার সিদ্ধান্ত নিলেন ককরোচ জনতা পার্টি (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। আগামী দিওয়ালি পর্যন্ত সমর্থকদের সব ধরনের বিক্ষোভ ও প্রতিবাদ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, সাম্প্রতিক ঘটনাবলির জেরে সমর্থকদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যরাও মানসিক উদ্বেগের মধ্যে রয়েছেন। তাই উৎসবের দিনগুলিতে আন্দোলনের বদলে পরিবার ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর আহ্বান জানিয়েছেন তিনি।
সিদ্ধান্তে অনড় দীপকে (Abhijeet Dipke)
ইনস্টাগ্রাম লাইভ এবং ভিডিও বার্তার (Abhijeet Dipke) মাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানান দীপকে। তবে আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্তের মধ্যেও দলের দুই সহকর্মী সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। যন্তর মন্তরে বিক্ষোভের ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর বর্তমানে দু’জনই বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন।
মঙ্গলবার ইনস্টাগ্রামে লাইভ চলাকালীন দীপকে জানান, সহকর্মীদের প্রতি তাঁর আবেগ নিয়ে কেউ কেউ কটাক্ষ করতে পারেন। কিন্তু সৌরভ ও আশুতোষ তাঁর কাছে পরিবারের সদস্যদের মতো। তাঁদের প্রতি ভালোবাসা এবং তাঁদের বর্তমান পরিস্থিতির কারণেই তিনি মানসিকভাবে উদ্বিগ্ন বলে জানান CJP প্রতিষ্ঠাতা।
আরও পড়ুন: Bhagwant Mann: বিমানবন্দরে ঘন্টার পর ঘন্টা আটকে মুখ্যমন্ত্রী, ৫০ হাজার জরিমানা! কেন?
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এর প্রতিবাদে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছিল CJP-সহ কয়েকটি বিরোধী দল। গত ১৩ অক্টোবর সেই কর্মসূচি ঘিরে সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। পরে তাঁদের হেফাজতের মেয়াদও বাড়ানো হয়।


