Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক (India US Relation) বাণিজ্য চুক্তি ঘিরে নতুন করে আশার আলো। চুক্তি নিয়ে দুই দেশের আলোচনা প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, ভারত এই চুক্তি করতে আগ্রহী। তবে প্রস্তাবিত চুক্তির কাঠামো আগের বাণিজ্য চুক্তিগুলির তুলনায় আলাদা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
সমঝোতার পথ অনেকটাই পরিষ্কার (India US Relation)
ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, দুই পক্ষের মধ্যে (India US Relation) সমঝোতার পথ অনেকটাই পরিষ্কার হয়েছে। যদিও চুক্তির নির্দিষ্ট শর্ত, শুল্কের হার কিংবা কোন কোন পণ্য এর আওতায় আসবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি মার্কিন প্রেসিডেন্ট। ফলে চুক্তির চূড়ান্ত রূপরেখা নিয়ে এখনও কৌতূহল রয়েছে আন্তর্জাতিক বাণিজ্য মহলে।
দীর্ঘদিন ধরে আলোচনা (India US Relation)
দীর্ঘদিন ধরেই ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি (India US Relation) নিয়ে আলোচনা চলছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে চুক্তির প্রাথমিক কাঠামো তৈরির বিষয়ে অগ্রগতির কথা জানিয়েছিল দুই দেশ। কিন্তু আমেরিকার শুল্কনীতিতে পরিবর্তনের কারণে আলোচনায় নতুন সমীকরণ তৈরি হয়। বিভিন্ন বাণিজ্যিক শর্ত নিয়ে দুই পক্ষকে ফের দরকষাকষি করতে হয়েছে।
সম্প্রতি মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়াল। চুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়াই ছিল বৈঠকের অন্যতম লক্ষ্য।
আরও পড়ুন: Bhagwant Mann: বিমানবন্দরে ঘন্টার পর ঘন্টা আটকে মুখ্যমন্ত্রী, ৫০ হাজার জরিমানা! কেন?
এদিকে, ভারতের সঙ্গে জ্বালানি বাণিজ্য বাড়ানোর বিষয়েও আগ্রহ প্রকাশ করেছে ওয়াশিংটন। মার্কিন প্রযুক্তি ও সরঞ্জাম কেনার পরিমাণ বাড়ানোর উপরেও জোর দিয়েছেন বিদেশসচিব মার্কো রুবিও। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করার উদ্যোগ চললেও, শেষ পর্যন্ত কী শর্তে চুক্তি স্বাক্ষরিত হয়, এখন সেদিকেই নজর।


