Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নীতেশ তিওয়ারির আসন্ন ছবি ‘রামায়ণ’ ঘিরে (Ranbir Kapoor) দর্শকদের মধ্যে আগ্রহ তুঙ্গে। ভগবান রামের ভূমিকায় রণবীর কাপুরকে দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। সেই ছবির প্রচারেই সম্প্রতি কলকাতায় এসেছিলেন অভিনেতা। কিন্তু প্রচারের মঞ্চে তাঁর একটি মন্তব্যকে ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই মুহূর্তের ভিডিয়ো।
নেটপাড়ায় আলোচনা-সমালোচনা (Ranbir Kapoor)
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অশুভ শক্তির (Ranbir Kapoor) পরাজয় এবং সত্যের জয়ের প্রসঙ্গ তুলেছিলেন রণবীর। কিন্তু বলতে গিয়ে তাঁর মুখ থেকে বেরিয়ে যায় সম্পূর্ণ বিপরীত অর্থের একটি বাক্য। তিনি বলে বসেন, অশুভ শক্তি যতই শক্তিশালী হোক না কেন, শেষ পর্যন্ত সত্য ও ভালোরই বিনাশ ঘটে। স্বাভাবিক ভাবেই, এমন মন্তব্য ঘিরে নেটপাড়ায় শুরু হয় আলোচনা ও সমালোচনা।
ভুল বুঝেই ক্ষমা চান (Ranbir Kapoor)
তবে নিজের ভুল বুঝতে পেরে মঞ্চেই ক্ষমা চেয়ে নেন অভিনেতা। পরিস্থিতি হালকা করতে নিজের অভিনীত ‘রকস্টার’ ছবির একটি গানের কথাও উল্লেখ করেন তিনি। রণবীরের বক্তব্য, মনের কথা প্রকাশ করতে গিয়ে অনেক সময় শব্দই বিভ্রান্তি তৈরি করে দেয়। তাঁর এই ব্যাখ্যার পরেও অবশ্য বিতর্ক থামেনি।
এদিকে, এক অনুরাগী সমাজমাধ্যমে রণবীরের পাশে দাঁড়িয়ে লেখেন, তারকাদেরও কাজের চাপ এবং নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়। এমন পরিস্থিতিতে মুখ ফসকে ভুল কথা বেরিয়ে যাওয়া অস্বাভাবিক নয়। তাই সমালোচনার পাশাপাশি সহমর্মিতার প্রয়োজন রয়েছে বলেও মত প্রকাশ করেন তিনি।
উল্লেখযোগ্য ভাবে, ওই পোস্টে ‘লাইক’ দিয়েছেন রণবীরের স্ত্রী আলিয়া ভাট। যদিও এ বিষয়ে আলাদা করে কোনও মন্তব্য করেননি অভিনেত্রী, তাঁর এই প্রতিক্রিয়াকে স্বামীর প্রতি সমর্থন হিসেবেই দেখছেন অনুরাগীদের একাংশ।


