Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দুর্গাপুজোর মহাষ্টমীতে সমাজমাধ্যমে (Sreerupa Mitra Chaudhury) একটি পোস্টকে কেন্দ্র করে ফের শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরী মহাষ্টমীর দিন মুর্শিদাবাদের একটি প্রাচীন মন্দিরে পুজো দেওয়ার ছবি পোস্ট করেছেন ফেসবুকে। তাঁর সেই পোস্ট ঘিরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
সাধারণ একটি পোস্ট! (Sreerupa Mitra Chaudhury)
বিজেপি নেত্রীর পোস্ট দেখে জানা (Sreerupa Mitra Chaudhury) গেছে, মহাষ্টমী উপলক্ষে তিনি মুর্শিদাবাদ জেলার কান্দি বিধানসভা এলাকার একটি প্রাচীন মন্দিরে গিয়েছিলেন। সেখানে দেবীর পুজো দেন এবং লাল বেনারসি শাড়িতে দেবীকে সাজানো হয়েছিল। পোস্টের সঙ্গে মন্দিরের একাধিক ছবিও প্রকাশ করেছেন বিজেপির এই নেত্রী। পাশাপাশি পোস্টে বিজেপি, বিজেপি পশ্চিমবঙ্গ এবং মুর্শিদাবাদ জেলা বিজেপির উল্লেখও রয়েছে।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর গান
তবে এই পোস্টের সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রীর গানের প্রসঙ্গ জুড়েই রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। মমতা তৃণমূল শিবিরের তরফে এই বিষয়কে কেন্দ্র করে কটাক্ষ করা হয়েছে ।
দুর্গাপুজোর মতো ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে রাজনৈতিক নেতাদের সমাজমাধ্যমে পোস্ট নতুন নয়। তবে বিজেপি নেত্রী হয়ে কেন প্ৰাক্তন মুখ্যমন্ত্রীর সৃষ্টিকে বেছে নিলেন? এর আগে একাধিকবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি কবিতা-গান-চিত্রের ব্যঙ্গ করতে ছাড়েননি কোনও বিজেপি নেতা। একাধিকবার বর্তমান মুখ্যমন্ত্রীর মুখেও শোনা গেছে বিদ্রুপের সুর। তাহলে সেই দলের নেত্রীর এহেন গান নির্বাচন কেন? সেটাই ভাবিয়ে তুলছে মমতা তৃণমূল শিবিরকে।


