Last Updated on [modified_date_only] by Ananya Dey
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন (Calcutta High Court)। তাই আগামী ১০ নভেম্বর পর্যন্ত হাইকোর্টে ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ মামলার শুনানি হাইকোর্টে মুলতুবি করে দিলেন বিচারপতি অমৃতা সিনহা। পরবর্তী শুনানির আগে সুপ্রিম কোর্টে এই মামলার নিষ্পত্তি হয়ে গেলে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা যাবে বলে সোমবার জানিয়ে দিলেন বিচারপতি সিনহা।
হাইকোর্টে পিছল ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ মামলার শুনানি (Calcutta High Court)
কলকাতা হাইকোর্টে পিছিয়ে গেল ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ মামলার শুনানি (Calcutta High Court)। যেহেতু প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে, তাই আগামী ১০ নভেম্বর পর্যন্ত এই মামলার শুনানি হাইকোর্টে মুলতবি থাকবে বলে জানালেন বিচারপতি অমৃতা সিনহা। পরবর্তী শুনানির আগে সুপ্রিম কোর্টে এই মামলার নিষ্পত্তি হলে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা যাবে বলেও সোমবার জানিয়ে দিলেন বিচারপতি সিনহা।
নিয়োগ দুর্নীতিতে ‘লিপস এন্ড বাউন্ডস’ যোগ (Calcutta High Court)
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রর সূত্র ধরেই এই ‘লিপস এন্ড বাউন্ডস’ সংস্থার নাম হাতে আসে ইডি’র (Calcutta High Court)। প্রাথমিকে নিয়োগ দুর্নীতির সঙ্গে এই সংস্থার যোগ রয়েছে বলে দাবি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিবৃতি দিয়ে ইডি জানায়, এই ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থার সিইও হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সংস্থাটির ডিরেক্টর পদে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা ও মা’ও। এরপরই বিচারপতি অমৃতা সিনহা ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থার সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সংস্থার সমস্ত ডিরেক্টরদের সম্পত্তির পরিমাণ আদালতকে জানাতে ইডি-কে নির্দেশ দেন। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে সংস্থার সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সমস্ত ডিরেক্টরদের সম্পত্তির পরিমাণ হলফনামা আকারে আদালতে জমা দেয় ইডি। কিন্তু সকলের সম্পত্তির পরিমাণ দেখে সন্দেহ প্রকাশ করে হাইকোর্ট।
আরও পড়ুন : Madhyamgram: মধ্যরাতের মধ্যমগ্রামে রহস্যজনক বিস্ফোরণ!
ইডি’র বিরুদ্ধেও ওঠে গুরুতর অভিযোগ
‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থায় তল্লাশি চালাতে গেলে ইডি’র বিরুদ্ধেও গুরুতর অভিযোগ ওঠে। তল্লাশি চলাকালীন ইডি ওই সংস্থার কম্পিউটারে ১৬টি ফাইল ডাউনলোড করে এসেছিল বলে থানায় লিখিত অভিযোগ জানান সংস্থার কর্মী চন্দন বন্দ্যোপাধ্যায়। এই অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য ইডি আধিকারিকদের লালবাজারে তলব করে পুলিশ। পরে ইডি’র পক্ষ থেকে স্বীকার করে নেওয়া হয়, তদন্ত চলাকালীন তাদের এক অফিসার ওই সংস্থার কম্পিউটারে নিজের কন্যার কলেজ হোস্টেল সম্পর্কে খোঁজ খবর নিচ্ছিলেন। তখনই কোনভাবে ওই ফাইল গুলো কম্পিউটারে ডাউনলোড হয়ে গিয়েছিল। যদিও লালবাজারে হাজিরা দেননি ইডি আধিকারিকরা। কলকাতা হাইকোর্টেও এই অভিযোগের ভিত্তিতে নিজেদের বক্তব্য জানায় ইডি। এই ঘটনায় সংশ্লিষ্ট ইডি আধিকারিকদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না বলে মৌখিকভাবে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা।
আরও পড়ুন : Calcutta HC: দুর্গাপুজোর অনুদান ঘিরে ফের মামলা হাইকোর্টে, চলতি সপ্তাহেই মামলার শুনানির সম্ভাবনা
সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় প্রাথমিক শিক্ষা পর্ষদ
এরপর প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই মামলা এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। সেই কারণেই ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ মামলাটি সোমবার কলকাতা হাইকোর্টে শুনানির জন্য উঠলে বিচারপতি অমৃতা সিনহা আগামী ১০ নভেম্বর পর্যন্ত এই সংক্রান্ত মামলার শুনানি মুলতবি করে দেন। বিচারপতি জানান, যেহেতু মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে, তাই এই অবস্থায় হাইকোর্টে মামলাটির শুনানি মুলতবি থাকবে।


