Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: প্রয়াত বিশিষ্ট চিত্রশিল্পী যোগেন চৌধুরী। দীর্ঘদিন ধরে ব্লাড ক্যানসার এবং মূত্রনালির সংক্রমণে ভুগছিলেন তিনি (Jogen Chowdhury)। শহরের একটি বেসরকারি হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকার পর রবিবার সকালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই শিল্পী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বাংলার পাশাপাশি গোটা দেশের শিল্প ও সংস্কৃতি মহলে।

নিজস্ব শিল্পভাষায় স্বতন্ত্র পরিচয় (Jogen Chowdhury)
আধুনিক ভারতীয় চিত্রকলায় যোগেন চৌধুরীর অবদান ছিল অনন্য। তাঁর তুলির টানে উঠে এসেছে মানুষের জীবন, সমাজের বাস্তবতা, দৈনন্দিন যন্ত্রণা এবং অনুভূতির নানা স্তর। রেখা, রং ও অবয়বের নিজস্ব ব্যবহারে তিনি তৈরি করেছিলেন এক স্বতন্ত্র শিল্পভাষা। দীর্ঘ শিল্পজীবনে তাঁর সৃষ্টিকর্ম দেশ-বিদেশে সমাদৃত হয়েছে। পদ্মভূষণ-সহ একাধিক সম্মানে সম্মানিত হয়েছেন তিনি। তাঁর চলে যাওয়া তাই শুধু একজন শিল্পীর প্রয়াণ নয়, ভারতীয় শিল্পজগতের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান।
শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর (Jogen Chowdhury)
যোগেন চৌধুরীর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিল্পীর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, গোটা ভারতবর্ষ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যোগেন চৌধুরীর বহু সৃষ্টি অক্ষয় ও অমর হয়ে থাকবে। তাঁর কথায়, যোগেন চৌধুরী ছিলেন বিরাট মাপের শিল্পী।
শোকবার্তা শমীক ভট্টাচার্যের (Jogen Chowdhury)
সমাজমাধ্যমে শোকপ্রকাশ করেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও। তাঁর বক্তব্য, যোগেন চৌধুরীর প্রয়াণে ভারতীয় শিল্পজগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হল। তাঁর শিল্পকর্মে মানুষের জীবন ও সমাজের বাস্তবতা গভীরভাবে ফুটে উঠত বলেও উল্লেখ করেন তিনি। আগামী প্রজন্মের শিল্পীদের কাছে যোগেন চৌধুরীর সৃষ্টি অনুপ্রেরণা হয়ে থাকবে বলে জানান শমীক (Jogen Chowdhury)।
মমতার সঙ্গে দীর্ঘ সম্পর্ক
শিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের নানা পর্বে যোগেন চৌধুরীকে তাঁর পাশে দেখা গিয়েছে। একাধিক ইস্যুতে রাজপথ থেকে মঞ্চ—দুই জায়গাতেই তাঁদের একসঙ্গে উপস্থিতি ছিল। মমতার উদ্যোগেই সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে তিনি রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছিলেন।

আরও পড়ুন: Jogen Chowdhury: গুরুতর অসুস্থ যোগেন চৌধুরী, ভেন্টিলেশনে প্রখ্যাত শিল্পী
মমতা তাঁকে বাংলা ও ভারতের গর্ব বলে উল্লেখ করেছেন। ২০১২ সালে যোগেন চৌধুরীকে ‘বঙ্গবিভূষণ’ সম্মানে ভূষিত করা হয়েছিল। শিল্পীর প্রয়াণে শিল্প ও সংস্কৃতির জগতে যে শূন্যতা তৈরি হল, তা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর শিল্পকর্ম, ভাবনা এবং নিজস্ব সৃষ্টিশৈলী আগামী প্রজন্মের কাছে তাঁকে চিরস্মরণীয় করে রাখবে।



