Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: তৃণমূল কংগ্রেসের অন্দরে ফের প্রকাশ্যে এল মতবিরোধ (Asit Mazumder)। দলের প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারের নিশানায় এবার অরূপ বিশ্বাস ও ফিরহাদ হাকিম। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই দুই নেতার বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অসিতের অভিযোগ, একসময় যাঁরা দলনেত্রীর পাশে থাকার কথা বলতেন, তাঁরাই এখন দলের কঠিন সময়ে সরে গিয়েছেন। একইসঙ্গে, দল ছেড়ে যাওয়া নেতাদের আর তৃণমূলে ফিরিয়ে না নেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়েছেন তিনি।
অসিতের কী দাবি? (Asit Mazumder)
শ্রীরামপুরে হুগলি জেলা মমতা তৃণমূলের (Asit Mazumder) কনভেনার অসিত মজুমদারের দাবি, অতীতে অরূপ বিশ্বাস ও ফিরহাদ হাকিম তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছতে বাধা দিতেন। অথচ এখন তাঁরাই দলনেত্রীর পাশে নেই বলে কটাক্ষ করেন তিনি। অসিতের বক্তব্য, যাঁরা একসময় তৃণমূলের গুরুত্বপূর্ণ মুখ ছিলেন, তাঁদের অনেকেই ব্যক্তিগত কাজের অজুহাতে সরে গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভালোবাসা থেকে নয়, নিজেদের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যেই তাঁরা দলে এসেছিলেন বলেও অভিযোগ তাঁর।
আরও পড়ুন: China Occupation Claim: চিনের দখলদারি নিয়ে কংগ্রেসের দাবি খারিজ সেনার, পাল্টা তোপ রিজিজুর
দলত্যাগীদের ফেরানো নিয়েও স্পষ্ট অবস্থান জানিয়েছেন প্রাক্তন বিধায়ক। তাঁর মতে, যাঁরা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, তাঁদের প্রত্যাবর্তনের সুযোগ দেওয়া উচিত নয়। এই বিষয়ে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্রের কাছেও আবেদন জানিয়েছেন বলে জানান অসিত।
তৃণমূলের রাজনৈতিক পরিচয় বোঝাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দলের কেন্দ্রবিন্দু হিসেবে তুলে ধরেছেন তিনি। অসিতের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব কল্পনা করা যায় না।


