Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় ক্রাইম শো ‘সিআইডি’ (BP Singh Death) এবং ভৌতিক ধারাবাহিক ‘আহট’-এর স্রষ্টা বি.পি সিং প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। পরিবার ও ঘনিষ্ঠ মহলে শোকের আবহ তৈরি হয়েছে। জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রবীণ এই প্রযোজক, পরিচালক ও অভিনেতা।
বিনোদন জগতে শোকের ছায়া (BP Singh Death)
তাঁর প্রয়াণের খবর প্রকাশ্যে আসতেই বিনোদন জগতে শোকের (BP Singh Death) ছায়া নেমে আসে। পরিচালক অশোক পণ্ডিত সমাজমাধ্যমে বি.পি সিংয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর সঙ্গে কাটানো সময়ের স্মৃতিচারণ করেছেন। ভারতীয় টেলিভিশনে সিংয়ের অবদানের কথা উল্লেখ করে তিনি জানান, ‘সিআইডি’ এবং ‘আহট’-এর মতো অনুষ্ঠান দেশের অগণিত দর্শকের মনে স্থায়ী জায়গা করে নিয়েছিল। তাঁর কাজ আগামী প্রজন্মের নির্মাতাদের কাছেও অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মন্তব্য করেন অশোক। প্রয়াত পরিচালকের পরিবার ও পরিজনদের প্রতিও সমবেদনা জানিয়েছেন তিনি। আগামী ২৮ অক্টোবর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা।
আরও পড়ুন: China Occupation Claim: চিনের দখলদারি নিয়ে কংগ্রেসের দাবি খারিজ সেনার, পাল্টা তোপ রিজিজুর
ব্রিজেন্দ্র পাল সিং নামে পরিচিত বি.পি সিং ভারতীয় টেলিভিশনের অন্যতম পরিচিত নির্মাতা ছিলেন। ১৯৯৮ সালে শুরু হওয়া ‘সিআইডি’ দীর্ঘদিন ধরে দর্শকদের মনোরঞ্জন করেছে। ধারাবাহিকটির সঙ্গে সিংয়ের পরিচয় শুধু নির্মাতা হিসেবে সীমাবদ্ধ ছিল না; তিনি এতে ডিসিপি শমসের সিং চিত্রোলের চরিত্রেও অভিনয় করেছেন।


