Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বুধবার, ৪ নভেম্বর, কেমন কাটতে চলেছে (Horoscope Update) আপনার দিন? গ্রহ-নক্ষত্রের অবস্থান অনুযায়ী কোনও কোনও রাশির জীবনে আসতে পারে আর্থিক সাফল্য, আবার কয়েকটি রাশিকে থাকতে হবে সতর্ক। কারও পুরনো পাওনা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে, কারও আবার নতুন চাকরির সুযোগ আসতে পারে। প্রেম, দাম্পত্য, পরিবার, স্বাস্থ্য এবং কর্মক্ষেত্র-সব মিলিয়ে দেখে নিন মেষ থেকে মীন, ১২ রাশির ভাগ্যে কী রয়েছে।
মেষ ও সিংহ রাশি (Horoscope Update)
মেষ ও সিংহ রাশির জাতকদের জন্য আর্থিক দিক (Horoscope Update) থেকে দিনটি ইতিবাচক হতে পারে। পুরনো পাওনা টাকা ফেরত পাওয়া কিংবা বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে। তবে মেষ রাশির জাতকদের অর্থ ধরে রাখা কঠিন হতে পারে। বৃষ রাশির কর্মজীবী ও ব্যবসায়ীরা আর্থিক উন্নতির মুখ দেখতে পারেন। স্বাস্থ্যেরও ধীরে ধীরে উন্নতি হওয়ার ইঙ্গিত রয়েছে।
বাকি রাশির জাতকদের ভাগ্যে কী আছে লেখা? (Horoscope Update)
মিথুন রাশির শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ হতে পারে। কর্মক্ষেত্রে নতুন চাকরির প্রস্তাবও আসতে পারে। অন্যদিকে কর্কট রাশির জাতকদের বিনিয়োগ এবং খরচের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। কন্যা রাশির প্রেম ও কর্মজীবনে সুখবর আসতে পারে। ব্যবসায় বড় চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে।
তুলা রাশির সামাজিক সম্মান ও আর্থিক উন্নতির যোগ রয়েছে। বৃশ্চিক রাশির জাতকদের কাজের চাপ বাড়লেও আর্থিক লেনদেনে সাবধান থাকা জরুরি। ধনু রাশির জীবনে নতুন পরিচয় কর্মক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
আরও পড়ুন: Kali Puja 2026: কখন বাজি ফাটাবেন, কখন বিসর্জন? কালীপুজোয় কলকাতা পুলিশের কড়া নির্দেশিকা
মকর রাশির জাতকদের স্বাস্থ্য ও দাম্পত্য সম্পর্কে যত্নবান হতে হবে। কুম্ভ রাশির পরিবারে বিয়ের আলোচনা এগোতে পারে। মীন রাশির ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। তবে সন্তানের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন।


