Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজধানী দিল্লিতে ফের বাড়ি ভেঙে পড়ার (Delhi Building Collapse) ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার সকালে পুরনো দিল্লির চওরি বাজার এলাকায় আচমকাই ভেঙে পড়ে একটি তিনতলা বাড়ি। এই ঘটনায় এখনও পর্যন্ত দু’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ধ্বংসস্তূপের নীচে আরও কয়েক জন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁদের উদ্ধারে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালাচ্ছেন উদ্ধারকারীরা।
ঠিক কী হয়েছিল? (Delhi Building Collapse)
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার (Delhi Building Collapse) সকাল প্রায় ৯টা ৫০ মিনিট নাগাদ গলি সিতারায় মেট্রো স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। আচমকা বাড়িটি ভেঙে পড়ায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকলের ছ’টি ইঞ্জিন। উদ্ধারকাজে যোগ দেয় বিশেষ দলও।
সন্ধান চালাচ্ছেন উদ্ধারকারীরা
পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত ধ্বংসস্তূপের নীচ থেকে চার জনকে বের করে আনা সম্ভব হয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বাড়ির ভিতরে ঠিক কত জন আটকে রয়েছেন, তা এখনও নিশ্চিত করা যায়নি। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। কংক্রিটের স্তূপ সরিয়ে আটকে পড়া ব্যক্তিদের সন্ধান চালাচ্ছেন উদ্ধারকারীরা।
আরও পড়ুন: Fake WiFi Scam: ওয়াই-ফাই যোজনার নামে জালিয়াতি, কলকাতার কল সেন্টার থেকে গ্রেফতার ৬
গত সেপ্টেম্বর মাসে সত্য নিকেতনে একটি মেসবাড়ি ভেঙে সাত জনের মৃত্যু হয়। পরপর এমন ঘটনায় দিল্লির পুরনো ও নির্মীয়মাণ বাড়িগুলির নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।


