Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: স্প্যানিশ ফুটবলার জেসুস দে মিগুয়েলের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবল বিশ্ব (Jesus Miguel)। ম্যাচ চলাকালীন বিপক্ষ দলের গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষের কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যু হয় ৩০ বছর বয়সি এই ফুটবলারের। কী কারণে মৃত্যু হল তাঁর? এবার সেই প্রশ্নের উত্তর মিলল ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’ এবং স্পেনের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনাজনিত বুকে গুরুতর আঘাত বা ‘অ্যাক্সিডেন্টাল চেস্ট ট্রমা’ই ছিল তাঁর মৃত্যুর প্রধান কারণ।

গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষেই গুরুতর চোট (Jesus Miguel)
চিকিৎসকদের প্রাথমিক রিপোর্ট আদালতে জমা পড়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, ম্যাচের সময় শূন্যে বল ক্লিয়ার করতে গিয়ে আন্দোরার গোলরক্ষকের হাঁটু সরাসরি দে মিগুয়েলের পাঁজরে লাগে। সংঘর্ষের অভিঘাতে তাঁর পাঁজরের হাড় ভেঙে যায়। বুকে গুরুতর আঘাতের জেরে হৃদযন্ত্র ও ফুসফুসের স্বাভাবিক কার্যকলাপ ব্যাহত হয়। শেষ পর্যন্ত এই আঘাতের জটিলতাই তাঁর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।

হাসপাতালে নিয়ে যাওয়ার পথে হৃদ্রোগ (Jesus Miguel)
সোমবার ম্যাচের ইনজুরি টাইমের সপ্তম মিনিটে এই দুর্ঘটনা ঘটে (Jesus Miguel)। সংঘর্ষের পর মাঠেই চিকিৎসাকর্মীরা প্রায় পাঁচ মিনিট ধরে জরুরি চিকিৎসা এবং সিপিআর দেওয়ার চেষ্টা করেন। এরপর অ্যাম্বুল্যান্সে করে তাঁকে ‘নুয়েস্ত্রা সেনিওরা দে লা কান্দেলারিয়া’ বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় অ্যাম্বুল্যান্সের মধ্যেই কার্ডিয়াক অ্যারেস্ট হয় দে মিগুয়েলের।
আরও পড়ুন: Tanvi Patri: যুব অলিম্পিকে রুপো জিতে ইতিহাস ১৫ বছরের তন্বীর
চিকিৎসাকর্মীদের চেষ্টায় তাঁর হৃদস্পন্দন ফিরে এলেও দীর্ঘক্ষণ মস্তিষ্কে পর্যাপ্ত রক্ত সঞ্চালন না হওয়ায় স্নায়বিক অবস্থার অবনতি হতে থাকে। শেষ পর্যন্ত আইসিইউতে ভেন্টিলেশনে থাকা অবস্থায় মঙ্গলবার সকাল ৮টায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পরিবারের উপস্থিতিতে সম্পন্ন শেষকৃত্য (Jesus Miguel)
দে মিগেলের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবার, সতীর্থ এবং ফুটবল মহলে। আদালতের অনুমতি পাওয়ার পর বৃহস্পতিবার স্পেনের মূল ভূখণ্ডে নিয়ে যাওয়া হয় তাঁর কফিন। পরিবারের সদস্যদের উপস্থিতিতে সম্পন্ন হয় শেষকৃত্য।

মাত্র ৩০ বছর বয়সে এভাবে এক তরুণ ফুটবলারের চলে যাওয়া ফুটবল বিশ্বকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। মাঠের একটি দুর্ঘটনা যে কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, দে মিগেলের মৃত্যু ফের সেই বাস্তবতাই সামনে নিয়ে এল।



