Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার (Social Media Cruelty) নেশা কতটা ভয়াবহ হয়ে উঠতে পারে, তারই এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এল কলকাতার গড়ফা থানা এলাকায়। রিলস তৈরির অজুহাতে এক কিশোরের উপর নির্যাতন চালানো এবং তাকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় মূল অভিযুক্ত অর্ঘ্য সাহা-সহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি, ঘটনায় জড়িত সন্দেহে দুই নাবালককেও আটক করা হয়েছে।
ঠিক কী হয়েছিল? (Social Media Cruelty)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৭ অক্টোবর (Social Media Cruelty) লেনিন নগরের একটি পুকুরপাড়ে ঘটনাটি ঘটে। অভিযোগ, সেখানে দাঁড়িয়ে থাকা ওই কিশোরকে প্রথমে হেলমেট পরিয়ে চোখ বেঁধে দেওয়া হয়। এরপর কে তাকে মারছে, তা শনাক্ত করতে না পারার কারণে তার উপর মারধর আরও বাড়ানো হয়। একসময় হেলমেট খুলে ফেললে ফের শুরু হয় হুমকি ও অত্যাচার।
বাইকের পেট্রল গায়ে দিয়ে আগুন
এরপর বাইক থেকে পেট্রল বের করে জোর করে কিশোরকে খাওয়ানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ। সে বাধা দিলে তার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। জামায় আগুন লেগে যাওয়ায় প্রাণ বাঁচাতে ছুটতে শুরু করে কিশোরটি। শেষ পর্যন্ত জামা খুলে কোনওরকমে আগুন নেভাতে সক্ষম হয় সে। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: Dhanteras Gold Price: ধনতেরাসে সোনা আনুন ঘরে, দামে বিরাট পতন!
পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে গড়ফা থানার পুলিশ। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিযুক্তরা নিয়মিত রিলস তৈরি করত এবং এই ঘটনাটিও ক্যামেরাবন্দি করার পরিকল্পনা ছিল বলে সন্দেহ।


