Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পঞ্জাব থেকে পশ্চিমবঙ্গের নিউ (Punjab Train Fire) জলপাইগুড়ি যাওয়ার পথে বড়সড় দুর্ঘটনার মুখে পড়ল কর্মভূমি এক্সপ্রেস। পঞ্জাবের পাটিয়ালা জেলার রাজপুরার কাছে ট্রেনের একাধিক কামরায় আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আচমকা আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনের যাত্রীরা। প্রাথমিক খবর অনুযায়ী, এই ঘটনায় ট্রেনের চারটি কামরা আগুনের কবলে পরে।
কখন ঘটে ঘটনা? (Punjab Train Fire)
সংবাদ সংস্থা IANS সূত্রে জানা (Punjab Train Fire) গিয়েছে, দুপুর প্রায় ১টা ৩০ মিনিট নাগাদ সরাই বানজারা স্টেশনের কাছে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ১২৫০৮ নম্বর অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসটি অমৃতসর থেকে NJP-র উদ্দেশে যাচ্ছিল। সেই সময়ই ট্রেনের একটি কামরায় আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তে ছড়ায় আগুন
প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, ইঞ্জিনের দিক থেকে পঞ্চম কামরায় প্রথম আগুন দেখা যায়। এরপর আগুন ছড়িয়ে পড়ে আরও কয়েকটি কামরায়। মুহূর্তের মধ্যে গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ঘটনার একাধিক ভিডিয়ো। সেখানে ট্রেনের কামরা থেকে আগুনের বড় বড় শিখা এবং ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে।
আরও পড়ুন: Dhanteras Gold Price: ধনতেরাসে সোনা আনুন ঘরে, দামে বিরাট পতন!
ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছন রেলকর্মী ও জরুরি পরিষেবার কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য শুরু হয় তৎপরতা। কী কারণে ট্রেনে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।


