Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) মুম্বইয়ের বাড়ি ‘জলসা’কে ঘিরে বোমা হামলার হুমকিতে চাঞ্চল্য ছড়িয়েছে। শুধু অমিতাভের বাড়িই নয়, একই হুমকি মেলে বম্বে হাইকোর্ট, বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ওরলি রেসকোর্সের মতো গুরুত্বপূর্ণ জায়গার নামও উল্লেখ করা হয়েছে। বিষয়টি জানার পরই সতর্ক হয়েছে মুম্বই পুলিশ। হুমকির নেপথ্যে কারা রয়েছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে।
হুমকি মেল (Amitabh Bachchan)
পুলিশ সূত্রে খবর, গত অক্টোবর (Amitabh Bachchan) মাসে মুম্বইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্স এলাকার একটি স্কুলের কাছে এই হুমকি মেল পাঠানো হয়েছিল। সেই ইমেলে শহরের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে বিস্ফোরণের আশঙ্কা প্রকাশ করা হয়। তালিকায় ছিল অমিতাভের জুহুর বাংলো ‘জলসা’। খবর সামনে আসতেই নিরাপত্তা সংস্থাগুলিকে সতর্ক করা হয়। তবে ইমেলটি কে বা কারা পাঠিয়েছে, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য প্রকাশ্যে আসেনি।
আরও পড়ুন: Dhanteras Gold Price: ধনতেরাসে সোনা আনুন ঘরে, দামে বিরাট পতন!
বুলেটপ্রুফ আবরণ
এই ঘটনার পর অমিতাভের নিরাপত্তা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। গত ১ নভেম্বর নিয়মমাফিক অনুরাগীদের সঙ্গে দেখা করতে ‘জলসা’র বাইরে আসেন অভিনেতা। তবে সেদিন তাঁকে একটি স্বচ্ছ সুরক্ষিত আবরণের ভিতর থেকে ভক্তদের উদ্দেশে হাত নাড়তে দেখা যায়। তাঁর সঙ্গে ছিলেন ছেলে অভিষেক বচ্চনও। যদিও ওই আবরণ বুলেটপ্রুফ কি না, তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।


