Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: উৎসবের আনন্দের আড়ালে ভয়ংকর বিপদ! দীপাবলির রাতে বাজি ফাটাতে গিয়ে প্রাণহানি থেকে শুরু করে অগ্নিকাণ্ড, সব মিলিয়ে দেশের একাধিক শহরে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। দিল্লিতে রকেটবাজির আঘাতে প্রাণ গিয়েছে ১০ বছরের এক শিশুর। মুম্বইয়ে একাধিক অগ্নিকাণ্ডের পর রকেট ও অন্যান্য আতশবাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। অন্যদিকে, বাজির ধোঁয়ায় বিষাক্ত হয়ে উঠেছে কলকাতা-সহ দেশের বিভিন্ন শহরের বাতাস (Mumbai)।

রকেটবাজির আঘাতে শিশুমৃত্যু (Mumbai)
দিওয়ালির রাতে দিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনা। বুকে রকেটবাজির আঘাত লেগে মৃত্যু হয়েছে ১০ বছরের এক বালকের। মুম্বইতেও বাজি ফাটাতে গিয়ে ঘটেছে একাধিক দুর্ঘটনা। পরিস্থিতির গুরুত্ব বুঝে এবার কড়া পদক্ষেপ করল মুম্বই দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত বাণিজ্যনগরীতে রকেট ও অন্যান্য উড়ন্ত আতশবাজি পোড়ানো নিষিদ্ধ করা হয়েছে।
প্রশাসনের নির্দেশিকা অনুযায়ী, আবাসিক ভবন, ছাদ, বারান্দা এবং বস্তি এলাকায় এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। বৃহৎ মুম্বই পুরনিগম এলাকায় ৯ নভেম্বর থেকে ২৫ নভেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই বিধিনিষেধ বলবৎ থাকবে (Mumbai)।
দীপাবলির রাতেই তিনটি বড় অগ্নিকাণ্ড (Mumbai)
মুম্বইয়ে দীপাবলির রাতে তিনটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক ঝুপড়ি, দোকান, একটি গ্যারেজ এবং একটি বাণিজ্যিক ভবনের কিছু অংশ। পুরনিগমের অতিরিক্ত কমিশনার প্রাজক্তা ভার্মা-লাভাঙ্গারের স্বাক্ষরিত নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, রকেট ও অন্যান্য আতশবাজি উড়ে গিয়ে বাড়ির ছাদ, বারান্দা, জানালা কিংবা দাহ্য বস্তুর উপর পড়তে পারে। সেখান থেকেই ছড়াতে পারে ভয়াবহ আগুন। বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকা, বহুতল, সরু রাস্তা এবং পাশাপাশি থাকা আবাসিক ও বাণিজ্যিক ভবনগুলিতে এই ঝুঁকি আরও বেশি। ফলে মানুষের জীবন ও সম্পত্তি রক্ষায় এই নিষেধাজ্ঞা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রশাসন।
দিল্লির বাতাসে দূষণের ভয়াবহ ছবি (Mumbai)
শুধু অগ্নিকাণ্ড নয়, দীপাবলির রাতে মাত্রাতিরিক্ত বাজি পোড়ানোর জেরে ভয়াবহ দূষণের কবলে পড়েছে রাজধানী দিল্লিও। রবিবার শহরের ৫৯টি বায়ুমান পর্যবেক্ষণ কেন্দ্রের রিপোর্টে দেখা গিয়েছে, ১২টি স্টেশনে বাতাসের মান ‘সিভিয়ার’ এবং ২২টি স্টেশনে ‘ভেরি পুওর’ পর্যায়ে পৌঁছেছে।
আম আদমি পার্টির অভিযোগ, দূষণের প্রকৃত চিত্র আড়াল করতে অপেক্ষাকৃত কম দূষিত এলাকায় পর্যবেক্ষণ কেন্দ্র বসানো হয়েছে। পাশাপাশি জল ছিটিয়ে দূষণের মাত্রা কম দেখানোর চেষ্টা চলছে বলেও অভিযোগ। আপ নেতা সৌরভ ভরদ্বাজের শেয়ার করা একটি ছবিতে নগর চৌখণ্ডী এলাকায় একিউআই ৩০৩৬-এ পৌঁছনোর দাবি করা হয়েছে।
কলকাতার বাতাসেও বিষ, একিউআই ছুঁল ৬১০! (Mumbai)
দূষণের এই ভয়াবহ ছবি থেকে বাদ যায়নি কলকাতাও। দীপাবলির রাতে শহরের বায়ুর গুণমান সূচক একসময় ৫০০-এর কাছাকাছি পৌঁছে যায়। রাত দুটোর রিপোর্ট অনুযায়ী, উত্তর কলকাতার কাঁকুড়গাছিতে একিউআই ছিল ৬১০। দক্ষিণ কলকাতার বালিগঞ্জে ৪৭৪, লেক টেরাসে ৪৪৬, ভবানীপুরে ৪৩২, চেতলায় ৪২৫, ঢাকুরিয়ায় ৩৯৭ এবং সাউথ সিটিতে ৩৬২।
আরও পড়ুন: Police Encounter: নতুন সরকারের এনকাউন্টার নীতিতে কি সায় প্রাক্তন পুলিশকর্তার? কী বললেন শশাঙ্ক সিংহ?
গত বৃহস্পতিবার যেখানে কলকাতার একিউআই ছিল ৭০ থেকে ৮০-এর মধ্যে, সেখানে দীপাবলির রাতে এই বিপুল উল্লম্ফন যথেষ্ট উদ্বেগের। যদিও দেশের সবচেয়ে দূষিত ১০টি শহরের তালিকায় কলকাতার নাম ওঠেনি, তবুও শহরের বাতাসের এই পরিস্থিতি স্বস্তিদায়ক নয়।



