Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: সোমবার ছিল কালীপুজোর রাত। আলোর উৎসবে মেতে উঠেছিল গোটা বাংলা (Suvendu Adhikari)। ঘরে ঘরে প্রদীপ, মণ্ডপে মণ্ডপে আলোর রোশনাই আর আতসবাজির ঝলকানিতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে সর্বত্র। তবে উৎসবের আনন্দের মধ্যেই ফের সামনে এসেছে শব্দদূষণের সমস্যা। শব্দবাজি নিয়ন্ত্রণে আগেই কড়া বার্তা দিয়েছিল পুলিশ ও প্রশাসন। এমনকী পরিবেশ রক্ষায় সবুজ আতসবাজি ব্যবহারের আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু তারপরেও বিভিন্ন এলাকায় শব্দবাজি ফাটানোর অভিযোগ ওঠায় শুরু হয়েছে সমালোচনা। সেই বিতর্কের মধ্যেই প্রশাসনের পদক্ষেপের প্রশংসা করে বিরোধীদের একাংশকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী।

শব্দবাজি নিয়ন্ত্রণে প্রশাসনের সাফল্য, কী বললেন মুখ্যমন্ত্রী? (Suvendu Adhikari)
শব্দবাজির তাণ্ডব নিয়ে অভিযোগ প্রসঙ্গে দিঘায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই শব্দবাজি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নিয়েছে রাজ্য প্রশাসন। তাঁর কথায়, পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। রাত ১০টার পরেও কিছু জায়গায় বাজি ফাটানোর ঘটনা ঘটেছে বলে স্বীকার করলেও পুলিশ যে কড়া হাতে ব্যবস্থা নিয়েছে, সেই কথাও উল্লেখ করেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, দীপাবলি ও কালীপুজো মানুষের আনন্দের উৎসব। এই সময়ে আলো জ্বলবে, মানুষ আনন্দ করবে, সবুজ আতসবাজি ফাটাবে—এটাই স্বাভাবিক। তবে সেই আনন্দের কারণে পরিবেশের ক্ষতি হোক, তা সরকার কখনও চায় না(Suvendu Adhikari)।
শব্দদূষণ বিতর্কে নাম না করে বামেদের আক্রমণ (Suvendu Adhikari)
শব্দবাজি নিয়ে সমালোচনার জবাব দিতে গিয়ে এদিন নাম না করেই বামপন্থীদের বিরুদ্ধে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, কমিউনিস্টরাই এই ধরনের সমালোচনা করছেন। একইসঙ্গে সনাতন ধর্মের জাগরণ নিয়েও মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, একাংশের মানুষ হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানকে শুধুমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিণত করেছিলেন। শাস্ত্রীয় আচার-অনুষ্ঠানকে সরিয়ে দেওয়ার প্রবণতা ছিল তাঁদের মধ্যে। বর্তমান পরিস্থিতিতে সনাতন ধর্মের জাগরণে তাঁদের সমস্যা হচ্ছে বলেও কটাক্ষ করেন তিনি।
কলকাতায় গ্রেপ্তার ৫৯২, বাজেয়াপ্ত বিপুল পরিমাণ শব্দবাজি (Suvendu Adhikari)
এদিকে কালীপুজোর রাতে শব্দবাজি ও বিশৃঙ্খলা রুখতে কলকাতা পুলিশের অভিযানেও উঠে এসেছে একাধিক তথ্য। শব্দবাজি ফাটানোর অভিযোগে শুধুমাত্র কলকাতাতেই গ্রেপ্তার করা হয়েছে ২০৫ জনকে। অভব্য আচরণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন আরও ৩৮৭ জন। সব মিলিয়ে ধৃতের সংখ্যা ৫৯২। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযানে মোট ২৩৮.৬ কেজি শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি উদ্ধার হয়েছে ৬ লিটার মদ। বিভিন্ন জায়গায় নজরদারি চালানোর পাশাপাশি আইনভঙ্গকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
আরও পড়ুন: Police Encounter: নতুন সরকারের এনকাউন্টার নীতিতে কি সায় প্রাক্তন পুলিশকর্তার? কী বললেন শশাঙ্ক সিংহ
শব্দবাজির পাশাপাশি ডিজে বন্ধ নিয়েও সরকারের প্রশংসা দাবি
শুধু শব্দবাজি নিয়ন্ত্রণ নয়, কালীপুজোর রাতে ডিজে বন্ধ রাখার বিষয়টিকেও সরকারের সাফল্য হিসেবে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, আগে উৎসবের সময় ডিজের দাপট ছিল অত্যন্ত বেশি। কিন্তু এবার রাস্তায় সেই ভয়াবহ পরিস্থিতি দেখা যায়নি। তাই নির্দিষ্ট সময়ের পরে বাজি ফাটানোর ঘটনা নিয়ে যারা সরকারের সমালোচনা করছেন, তাঁদের ডিজে বন্ধের পদক্ষেপেরও প্রশংসা করা উচিত বলে মনে করেন তিনি।



