Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সরকারি দফতরে সাধারণ মানুষের (WB Government Accountability) আবেদন দীর্ঘদিন আটকে থাকা কিংবা নির্ধারিত সময়ের মধ্যে পরিষেবা না পাওয়ার অভিযোগে এবার কড়া পদক্ষেপ গ্রহণ করল পশ্চিমবঙ্গ সরকার। সরকারি কাজে অযথা দেরি রুখতে আধিকারিকদের জবাবদিহি নিশ্চিত করার নির্দেশ দিয়েছে নবান্ন। নির্দিষ্ট সময়ের মধ্যে কোনও আবেদন নিষ্পত্তি না হলে সংশ্লিষ্ট আধিকারিককে শোকজ করা হবে। কেন সময়সীমা মেনে কাজ শেষ করা যায়নি, তার লিখিত ব্যাখ্যাও দিতে হবে তাঁকে।
জারি নির্দেশিকা (WB Government Accountability)
মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল (WB Government Accountability) গত ১১ নভেম্বর এই মর্মে নির্দেশিকা জারি করেছেন। সেখানে বলা হয়েছে, কোনও আবেদন নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তি না হওয়ার ফলে আইনের বিধান অনুযায়ী শংসাপত্র, লাইসেন্স, পারমিট বা অনুমোদন স্বয়ংক্রিয়ভাবে মঞ্জুর হয়েছে বলে গণ্য হলে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপের প্রক্রিয়া শুরু করতে হবে। প্রশাসনিক ভাষায় এই ব্যবস্থাই ‘ডিমড গ্র্যান্ট’।
আরও পড়ুন: Puri Bus Accident: ট্রাকের সঙ্গে ধাক্কা, পুরী যাওয়ার পথে ওড়িশায় বড় দুর্ঘটনা!
নির্দেশিকা অনুযায়ী, সংশ্লিষ্ট দফতরের প্রধানকে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের কাছে শোকজ নোটিস পাঠাতে হবে। নোটিস পাওয়ার ১৫ দিনের মধ্যে তাঁকে জবাব জমা দিতে হবে। সেই ব্যাখ্যা খতিয়ে দেখেই প্রযোজ্য সার্ভিস রুল অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে।
পাশাপাশি, প্রতি মাসের ১০ তারিখের মধ্যে আগের মাসে কতগুলি আবেদন ডিমড গ্র্যান্টের আওতায় এসেছে, কতগুলি শোকজ হয়েছে এবং কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তার রিপোর্ট জমা দিতে হবে।


