Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: এক রাতেই জোড়া সাফল্য হ্যারি কেনের। ইংল্যান্ডের জার্সিতে ১২৬তম ম্যাচ খেলতে নেমে দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন তিনি (ENGLAND vs CROATIA)। সেই বিশেষ ম্যাচে পেনাল্টি থেকে জয়সূচক গোলও এল তাঁর পা থেকেই। ওয়েম্বলিতে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে উয়েফা নেশনস লিগের শেষ আটে জায়গা করে নিল ইংল্যান্ড।

শিলটনকে টপকে ইতিহাস (ENGLAND vs CROATIA)
১৯৮৯ সাল থেকে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড ছিল গোলকিপার পিটার শিলটনের দখলে। ১২৬তম ম্যাচে মাঠে নেমে সেই রেকর্ড ভেঙে দিলেন কেন। ওয়েম্বলিতে প্রায় ৮০ হাজার ৪০০ দর্শকের সামনে ম্যাচের আগে তাঁকে বিশেষ সম্মান জানানো হয়। শিলটন নিজেই তাঁর হাতে তুলে দেন স্মারক। গত মাসে জেতা ব্যালন ডি’অর ট্রফিও দর্শকদের সামনে তুলে ধরেন ইংল্যান্ড অধিনায়ক। প্রিন্স অব ওয়েলসের কাছ থেকে উপহার পান ১২৬ নম্বর লেখা জার্সি।

পুরনো সতীর্থকে বিশেষ উপহার মদ্রিচের (ENGLAND vs CROATIA)
ম্যাচের আগে কেনকে চমকে দেন ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদরিচ। টটেনহ্যামে ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত দু’জনে সতীর্থ ছিলেন। সেই বন্ধুত্বের স্মৃতি মনে করিয়ে দিয়ে কেইনকে ১৮৮০ সালে ইংরেজ শিল্পপতিদের ক্রোয়েশিয়ায় নিয়ে যাওয়া প্রথম ফুটবলের একটি প্রতিকৃতি উপহার দেন মদ্রিচ।

পেনাল্টি থেকে জয়সূচক গোল
উৎসবের আবহে শুরু হওয়া ম্যাচে ২৪ মিনিটে মর্গান রজার্সের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। ৫৯ মিনিটে পিটার সুচিচের গোলে সমতা ফেরায় ক্রোয়েশিয়া। তবে পাঁচ মিনিট পরেই পেনাল্টি পায় ইংল্যান্ড। স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি কেন। ক্রোয়েশিয়ার গোলকিপার দোমিনিক লিভাকোভিচ বাঁদিকে ঝাঁপ দিলেও কেনের শট জালে জড়ায় মাঝখান দিয়ে। ইংল্যান্ডের জার্সিতে এটি তাঁর ৯২তম গোল। শেষ পর্যন্ত এই গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে থমাস টুখেলের দল।

এবার লক্ষ্য ১০০ আন্তর্জাতিক গোল (ENGLAND vs CROATIA)
ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা কেন। দ্বিতীয় স্থানে থাকা ওয়েন রুনির চেয়ে ৩৯টি গোল বেশি রয়েছে তাঁর। ২০১৫ সালে লিথুয়ানিয়ার বিরুদ্ধে অভিষেক ম্যাচে বদলি হিসেবে নেমে মাত্র ৭৯ সেকেন্ডের মধ্যে গোল করেছিলেন তিনি। এরপর পাঁচজন কোচের অধীনে খেলেছেন এই স্ট্রাইকার। বর্তমান কোচ থমাস টুখেলও তাঁকে ‘নিখুঁত অধিনায়ক’ বলে অভিহিত করেছেন।

এবার তাঁর পরবর্তী লক্ষ্য জাতীয় দলের হয়ে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করা। আন্তর্জাতিক ফুটবলে এখনও পর্যন্ত মাত্র তিনজন পুরুষ ফুটবলার এই কৃতিত্ব অর্জন করেছেন। তাঁরা হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি এবং ইরানের আলি দায়ি।
আরও পড়ুন: New Zealand vs India: রোহিত-ঈশানের ক্যাচ মিসের খেসারত, ইয়ংয়ের সেঞ্চুরিতে ৩৩৪ রানের লক্ষ্য!

শেষ আটে ইংল্যান্ড (ENGLAND vs CROATIA)
এই জয়ের পর নেশনস লিগের ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপে পাঁচ ম্যাচে চারটি জয় নিয়ে ১২ পয়েন্টে রয়েছে ইংল্যান্ড (ENGLAND vs CROATIA)। দ্বিতীয় স্থানে থেকে শেষ আটে জায়গা নিশ্চিত করেছে তারা। অন্যদিকে, পাঁচ ম্যাচের সবকটিতে জিতে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে স্পেন। কেইনের রেকর্ড ও জয়সূচক গোলে ওয়েম্বলির রাত হয়ে থাকল স্মরণীয়।



