Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শীতের হালকা আমেজ ক্রমশ বাড়ছে (West Bengal Weather Update) পশ্চিমবঙ্গে। বিশেষ করে রাত ও ভোরের দিকে অনুভূত হচ্ছে তাপমাত্রার পতন। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, গত তিন দিনে রাজ্যে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে তাপমাত্রা। আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রাতের পারদ আরও ২ থেকে ৩ ডিগ্রি নামতে পারে। ফলে শীতের অনুভূতি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
ধীরে ধীরে বদলাচ্ছে শহরের আবহাওয়া (West Bengal Weather Update)
কলকাতাতেও ধীরে ধীরে বদলাচ্ছে (West Bengal Weather Update) আবহাওয়া। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩০ ডিগ্রির কাছাকাছি। আগামী কয়েক দিনে রাতের দিকে ঠান্ডার অনুভূতি আরও বাড়তে পারে বলে ইঙ্গিত মিলেছে।
নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা (West Bengal Weather Update)
তবে শীতের আমেজের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন আবহাওয়াগত পরিস্থিতি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় সেটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। যদিও এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় বড় কোনও দুর্যোগের আশঙ্কা জানানো হয়নি, তবুও পরিস্থিতির উপর নজর রাখছেন আবহবিদরা।
দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েক দিন জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে শুক্রবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। সপ্তাহান্তে উত্তরবঙ্গের তাপমাত্রাও ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে রাজ্যে শীতের আমেজ বাড়লেও বঙ্গোপসাগরের নিম্নচাপের গতিপ্রকৃতির দিকে নজর থাকবে।


