Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: বক্সিং রিংয়ে একের পর এক সাফল্য (Youth Olympics)। ডাকার যুব অলিম্পিকে ভারতীয় বক্সারদের সোনার দৌড় অব্যাহত। লাইরেনলাকপাম আম্বেকর মিতেইয়ের পর এবার সোনা জিতলেন হরিয়ানার গুঞ্জন। মহিলাদের ৪৮ কেজি বিভাগের ফাইনালে আলজেরিয়ার বৌথাইনা বেনসালাহকে হারিয়ে নজির গড়লেন ১৭ বছরের ভারতীয় বক্সার। তাঁর হাত ধরেই যুব অলিম্পিকের ইতিহাসে প্রথম ভারতীয় মহিলা বক্সার হিসেবে সোনা জিতল দেশ।
আম্বেকরের পর সোনার মঞ্চে গুঞ্জন (Youth Olympics)
গুঞ্জনের এই সাফল্যের কয়েক ঘণ্টা আগেই ইতিহাস গড়েছিলেন লাইরেনলাকপাম আম্বেকর মিতেই। পুরুষদের ৫০ কেজি বিভাগের ফাইনালে আয়ারল্যান্ডের ক্রিশ্চিয়ান জুবানিকে হারিয়ে যুব অলিম্পিকে ভারতের প্রথম বক্সিং সোনা জিতেছিলেন তিনি। এবার সেই তালিকায় যোগ হল গুঞ্জনের নাম। যুব অলিম্পিকে ভারতের প্রথম মহিলা বক্সিং পদকজয়ীও হলেন তিনি।

ফাইনালে প্রতিপক্ষকে দাঁড়াতেই দিলেন না (Youth Olympics)
ফাইনালে শুরু থেকেই লড়াইয়ের নিয়ন্ত্রণ নিজের হাতে রেখেছিলেন গুঞ্জন। তিনটি রাউন্ডেই পাঁচ বিচারকের সর্বসম্মত রায় পান তিনি। প্রতিটি রাউন্ডে স্কোর ছিল ৩০-২৭। অর্থাৎ, তিন রাউন্ডেই প্রতিপক্ষের বিরুদ্ধে ১০-৯ ব্যবধানে এগিয়ে ছিলেন ভারতীয় বক্সার। শেষ পর্যন্ত দাপটের সঙ্গে লড়াই শেষ করে নিশ্চিত করেন সোনার পদক।

ব্যাংককের হারের বদলা ডাকারে (Youth Olympics)
ডাকারে সোনার মঞ্চে পৌঁছনোর আগে কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছিল গুঞ্জনকে। যুব অলিম্পিকের যোগ্যতা অর্জন পর্ব হিসেবে আয়োজিত ২০২৬ বিশ্ব বক্সিং ফিউচার্স কাপের সেমিফাইনালে উত্তর কোরিয়ার ইউ গিয়ং কিমকে ৫-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছিলেন তিনি। তবে ফাইনালে ইংল্যান্ডের লিলি বাসেটের কাছে হেরে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। সেই ফলই অবশ্য খুলে দিয়েছিল যুব অলিম্পিকের দরজা।

ডাকারে প্রথম রাউন্ডে বাই পাওয়ার পর ১০ নভেম্বর কোয়ার্টার ফাইনালে মেক্সিকোর আতেনা সোফিয়া জুয়ারেজ কালেরোকে ৫-০ ব্যবধানে হারিয়ে অন্তত ব্রোঞ্জ নিশ্চিত করেন গুঞ্জন। পরের দিন সেমিফাইনালে ফের সামনে পড়েন লিলি বাসেট। এবার আর ভুল করেননি ভারতীয় বক্সার। ব্রিটিশ প্রতিপক্ষকে ৪-১ ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠেন তিনি। শেষ লড়াইয়ে আলজেরিয়ার বেনসালাহকেও পরাস্ত করে গলায় পরেন সোনার পদক।
ভারতের পদকসংখ্যা বেড়ে ১১ (Youth Olympics)
গুঞ্জনের সোনার পদকে ডাকার যুব অলিম্পিকে ভারতের পদকসংখ্যা বেড়ে হল ১১ (Youth Olympics)। এর মধ্যে রয়েছে তিনটি সোনা, তিনটি রুপো এবং পাঁচটি ব্রোঞ্জ। অশ্বারোহণে শ্রেষ্ঠ রাজু মান্তেনা এবং বক্সিংয়ে আম্বেকরের পর ভারতের তৃতীয় সোনা এল গুঞ্জনের হাত ধরে।
আরও পড়ুন: ENGLAND vs CROATIA: ১২৬তম ম্যাচে ইতিহাস কেনের, ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ আটে ইংল্যান্ড
রুপো জিতেছেন খুশবু রাজকভাই দরজাদা (জুডো), তানিয়া (বিচ রেসলিং) এবং তন্বী পাত্রী (ব্যাডমিন্টন)। অন্যদিকে, সাঁতারে ধিনিধি দেশিংহু (দু’টি পদক) ও তীর্থঙ্ক পেগু, অ্যাথলেটিক্সে শৌর্য আম্বুরে এবং উশুতে রাজকুমারী লানচেনবি চানু ব্রোঞ্জ জিতেছেন।



