Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে আজ মুখোমুখি ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। গ্রুপ পর্বে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হারের বদলা নেওয়ার পাশাপাশি নবমবারের জন্য এশিয়া কাপ জয়ের হাতছানি রয়েছে ভারতের সামনে। পরপর দুই ম্যাচ জিতে ফাইনালে উঠলেও লড়াই যে সহজ হবে না, তা ভালোই জানে আয়ুষ মাত্রের দল। অন্যদিকে, গ্রুপ পর্বের জয়ের আত্মবিশ্বাস নিয়ে ফাইনালে নামবে পাকিস্তান।
গতবারের হারের বদলা নেওয়ার সুযোগ (India vs Pakistan)
এক বছর আগে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে ১৯১ রানে হেরেছিল ভারত। দ্বিতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। চলতি প্রতিযোগিতাতেও গ্রুপ পর্বে ফের ভারতের বাধা হয়ে দাঁড়ায় তারা। এবার ৩ উইকেটে হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। সিনিয়র ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে দাপট দেখালেও জুনিয়র পর্যায়ে ছবিটা কিছুটা আলাদা। তাই রবিবারের ফাইনাল ভারতের কাছে শুধু খেতাব জয়ের লড়াই নয়, পুরনো হারের বদলা নেওয়ারও মঞ্চ।
আর্যবীরের ব্যাটেই ভরসা ভারতের (India vs Pakistan)
নবমবার এশিয়া কাপ জয়ের লক্ষ্যে ভারতের অন্যতম ভরসা আর্যবীর শেহবাগ। বীরেন্দ্র শেহবাগের পুত্র চলতি প্রতিযোগিতায় দুরন্ত ফর্মে রয়েছেন। চার ম্যাচে ইতিমধ্যেই ৩০৩ রান করেছেন তিনি। ফাইনালেও তাঁর ব্যাটের দিকে তাকিয়ে থাকবে ভারতীয় শিবির। পাশাপাশি ঈশান সুদের পারফরম্যান্সও গুরুত্বপূর্ণ হতে চলেছে। দু’জনের ব্যাটে বড় রান এলে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে অনেকটাই এগিয়ে যাবে ভারত।
দ্রাবিড়-পুত্রের কাছেও বড় সুযোগ (India vs Pakistan)
ভারতীয় দলে রয়েছেন প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয় দ্রাবিড়ও। যদিও চলতি প্রতিযোগিতায় এখনও পর্যন্ত সেভাবে নজর কাড়তে পারেননি তিনি। তবে ফাইনালের মতো বড় মঞ্চে নিজেকে প্রমাণ করার সুযোগ থাকছে অন্বয়ের সামনে। গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁর ব্যাট থেকে বড় ইনিংস এলে তা ভারতের শক্তি বাড়াবে।
আরও পড়ুন: Yashasvi Jaiswal: যশস্বীকে পেতে মরিয়া কেকেআর! রাজস্থানকে দিতে পারে তিন তারকা
পাকিস্তানের পেস আক্রমণই চিন্তা (India vs Pakistan)
ফাইনালের আগে ভারতের সবচেয়ে বড় চিন্তা পাকিস্তানের পেস আক্রমণ (India vs Pakistan)। গ্রুপ পর্বের ম্যাচে পাক পেসারদের সামনে বেশ চাপে পড়েছিল ভারতীয় ব্যাটিং। ফাইনালেও সেই চ্যালেঞ্জ সামলাতে হবে ঈশানদের। ফলে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও নিখুঁত পারফরম্যান্স প্রয়োজন। সব মিলিয়ে রবিবারের ফাইনালে একদিকে পাকিস্তানের জয়ের আত্মবিশ্বাস, অন্যদিকে ভারতের ঘুরে দাঁড়ানোর তাগিদ। শেষ হাসি কে হাসবে, এখন সেটাই দেখার।



