Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: শনিবার WPL ২০২৬-এর সম্পূর্ণ সূচি প্রকাশ্যে এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (WPL 2026)।
প্রথম ম্যাচে মুখোমুখি MI-RCB (WPL 2026)
২৭ নভেম্বর ০২৬ সালের উইমেন্স প্রিমিয়ার লিগের মেগা অকশন হয়ে গিয়েছে। এখন অপেক্ষা ২২ গজের যুদ্ধ দেখার। ভারতীয় দলের সতীর্থদের দেখা যাবে একে অপরের বিরুদ্ধে লড়াই করতে। আর তার আগে নিজেদের দল গুছিয়ে নিয়েছে অংশগ্রহণকারী পাঁচটি ফ্র্যাঞ্চাইজি। ২৭৭ জন প্লেয়ারের মধ্যে দল পেয়েছেন ৬৭ জন প্লেয়ার। তবে বিশ্বকাপের পর নিলামে নজর করেছেন দীপ্তি শর্মা। তাছাড়াও নজরে রয়েছেন শিখা পান্ডে, সোফি ডিভাইনের মতো তারকারা। সেইদিনই জানিয়ে দেওয়া হয়েছিল WPL শুরুর দিন (৯ জানুয়ারি) আর শনিবার প্রকাশ্যে এল সম্পূর্ণ খেলার সূচি (WPL 2026)।
প্রথম ম্যাচেই হতে চলেছে মেগা লড়াই। সেই উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হতে চলেছে ভারতের দুই তারকা হরমনপ্রীত কৌর ও স্মৃতি মান্ধানা। গতবারের খেতাব জয় করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। এবার তাদের বিরুদ্ধে মাঠে নামবে আরেক শক্তিশালী দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই মেগা ম্যাচ দিয়ে শুরু হয়ে যাবে এই টুর্নামেন্ট।

১০ জানুয়ারি নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে UP ওয়ারিয়র্জ ও গুজরাট জায়ান্টস। দিল্লি ক্যাপিটালসের যাত্রা শুরু হতে চলেছে ১১ তারিখ থেকে। নভি মুম্বইতে প্রথম পর্বের খেলা চলবে ৯ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত। প্রতিটা ম্যাচ খেলা হবে DY পাতিল স্টেডিয়ামে। প্রতিটা ম্যাচ খেলা হবে DY পাতিল স্টেডিয়ামে। দ্বিতীয় পর্বের খেলা চলবে ১৯ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এই ম্যাচগুলি আয়োজিত হবে বরোদায় BCA স্টেডিয়ামে। লিগ স্তরের ২০টি ম্যাচ শেষ হচ্ছে ১ ফেব্রুয়ারি। এলিমিনেটর ম্যাচ ৩ তারিখ খেলা হবে। ফাইনাল আয়োজিত হবে বরোদাতেই ৫ ফেব্রুয়ারি।

আরও পড়ুন: Delhi: বাতাসের পর এবার দিল্লির জলেও মিলল বিষ
সম্পূর্ণ সূচি প্রকাশ্যে আসার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ বাড়ছে। নজর থাকবে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ও ২০২৪ সালের বিজয়ী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দিকে। অভিষেক নায়ারের কোচিংয়ে অন্যতম শক্তিশালী দল UP ওয়ারিয়র্জ। তাদের থেকেও সমর্থকদের প্রত্যাশা থাকবে। আসন্ন WPL-এ সবচেয়ে মূল্যবান ক্রিকেটার হয়েছেন দীপ্তি শর্মা। ৩ কোটি ২০ লাখ টাকায় তাঁকে দলে নিয়েছে UP ওয়ারিয়র্জ। বিশ্বকাপের দুরন্ত পারফর্ম করার পর এখন দেখার WPL-এ কেমন পারফর্ম করেন ভারতের এই তারকা ক্রিকেটার (WPL 2026)।


