Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: মাদ্রিদে স্পেনের ঘরের মাঠে ইতিহাস গড়ল ইংল্যান্ড (UEFA Nations League)। বিশ্বচ্যাম্পিয়নদের ৩-২ গোলে হারিয়ে ৪৩ ম্যাচ অপরাজিত থাকার দৌড় থামিয়ে দিল ‘দ্য থ্রি লায়ন্স’। শুধু জয়ই নয়, গ্রুপ এ৩-তে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানও নিশ্চিত করল ইংল্যান্ড। অন্যদিকে, নেশনস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ইটালিকে ৪-১ গোলে উড়িয়ে দিল বেলজিয়াম। তুরস্ককে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করল ফ্রান্স।
মাদ্রিদে ইংল্যান্ডের দাপট (UEFA Nations League)
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইংল্যান্ড। প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন হ্যারি কেন। আন্তর্জাতিক ফুটবলে তাঁর গোলসংখ্যা বেড়ে দাঁড়ায় ৯৩। বিরতির পর ব্যবধান বাড়ান এজরি কনসা। ৫৭ মিনিটে জুড বেলিংহ্যামের পাস থেকে গোল করে ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন বেন হোয়াইট।
লাল কার্ডে ম্যাচে ফেরার আশা স্পেনের (UEFA Nations League)
তিন গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি স্পেন। বক্সের মধ্যে লামিনে ইয়ামালকে ফাউল করায় লাল কার্ড দেখেন এলিয়ট অ্যান্ডারসন। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান মিকেল ওয়ারজাবাল। এরপর ১৫ মিনিট বাকি থাকতে ইয়ামালের দুরন্ত ক্রস থেকে নিকো উইলিয়ামসের গোলে ব্যবধান দাঁড়ায় ২-৩। শেষ দিকে ১০ জনের ইংল্যান্ডকে চাপে ফেলে দেয় স্পেন। সমতা ফেরানোর মরিয়া চেষ্টা চালান ইয়ামালরা। তবে টমাস টুখেলের দল শেষ পর্যন্ত রক্ষণ সামলে জয় ছিনিয়ে নেয়। বিরতির সময় দুই দলের ফুটবলারদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনাও ঘটে। সেখানে জড়িয়ে পড়েন মার্ক কুকুরেয়া, জুড বেলিংহ্যাম ও ফাবিয়ান রুইজ।
কোয়ার্টার ফাইনালে ফ্রান্স (UEFA Nations League)
অন্যদিকে, তুরস্ককে ২-১ গোলে হারিয়ে গ্রুপ এ১-এর শীর্ষে থেকেই অভিযান শেষ করল ফ্রান্স। আগের ম্যাচে ইটালির কাছে হারের পর জয়ে ফিরতে মরিয়া ছিল ফরাসি শিবির। দ্বিতীয়ার্ধের শুরুতে এমিরহান তোপচুর আত্মঘাতী গোলে এগিয়ে যায় ফ্রান্স। এরপর জাতীয় দলের হয়ে অভিষেক ম্যাচেই গোল করেন এলি জুনিয়র ক্রুপি। শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি তুরস্ক। এই জয়ের ফলে মার্চে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ ঘরের মাঠে খেলার সুবিধা পাবে ফ্রান্স। শেষ আটে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে স্পেনও।
৪-১ গোলে জয় বেলজিয়ামের (UEFA Nations League)
ব্রাসেলসে ইটালির রাতটা হয়ে উঠল দুঃস্বপ্নের। কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য তাদের প্রয়োজন ছিল মাত্র এক পয়েন্ট। ১১ মিনিটে দুরন্ত ভলিতে গোল করে ইটালিকে এগিয়ে দেন ফ্রান্সেসকো পিয়ো এস্পোসিতো। কিন্তু সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আজুরিরা। পরপর গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বেলজিয়াম। গোল করেন ম্যাক্সিম ডে কুইপার ও নাথান এনগয়।
এরপর জেরেমি ডোকুর ব্যক্তিগত দক্ষতায় আরও চাপে পড়ে ইটালি। দুরন্ত একক প্রয়াসে বল জালে জড়িয়ে ব্যবধান বাড়ান তিনি। শেষ দিকে আরও একটি গোল করে বেলজিয়ামের জয় নিশ্চিত করেন দিয়েগো মোরেইরা। ম্যাচের শেষ দিকে পেনাল্টি পেয়েও গোল করতে পারেনি ইটালি। এস্পোসিতোর শট আটকে দেন সেন লামেন্স। এই হারের ফলে কোয়ার্টার ফাইনালের স্বপ্নভঙ্গ হল ইটালির। গ্রুপ এ১-এ ফ্রান্সের পিছনে থেকে দ্বিতীয় স্থানে শেষ করল বেলজিয়াম।
আরও পড়ুন: SAFF Championship: ভুটান বধে ফাইনালে ভারত, দশম খেতাবের হাতছানি!
কবে হবে কোয়ার্টার ফাইনালের ড্র? (UEFA Nations League)
সোমবার গ্রুপ এ২-তে জার্মানি-নেদারল্যান্ডস এবং গ্রিস-সার্বিয়া ম্যাচের পর কোয়ার্টার ফাইনালের ছবিটা আরও পরিষ্কার হবে (UEFA Nations League)। মঙ্গলবার হবে গ্রুপ এ৪-এর ম্যাচগুলি। আগামী ২০ নভেম্বর সুইৎজারল্যান্ডের নিওঁ-তে অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনালের ড্র। ২০২৭ সালের মার্চে হবে শেষ আটের লড়াই। আর নেশনস লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে জুনে।



