Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ছটপুজোর প্রস্তুতি ঘিরে এবার রাজনৈতিক উত্তেজনা ছড়াল দক্ষিণ কলকাতার টালিগঞ্জে (Mala Roy)। রবিবার সকালে ছটপুজোর একটি বিকল্প ঘাট পরিদর্শনে গিয়ে তুমুল বিক্ষোভের মুখে পড়লেন দক্ষিণ কলকাতার সাংসদ তথা ৮৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মালা রায়। তাঁকে দেখেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার একাংশের বাসিন্দা। শুরু হয় ‘চোর, চোর’ স্লোগান। স্থানীয়দের অভিযোগ, শান্তিপূর্ণভাবে ছটপুজোর আয়োজন করতে বাধা দেওয়ার চেষ্টা করছেন সাংসদ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মালা রায়। তাঁর পালটা দাবি, এলাকার পুর পরিষেবার ব্যবস্থা খতিয়ে দেখতেই সেখানে গিয়েছিলেন তিনি।

১৫ বছরের অত্যাচারের অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা (Mala Roy)
রবিবার সকালে মালা রায় বিকল্প ঘাটে পৌঁছতেই তাঁকে ঘিরে ধরেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। সাংসদকে লক্ষ্য করে লাগাতার ‘চোর’ স্লোগান দিতে থাকেন স্থানীয়দের একাংশ। তাঁদের অভিযোগ, দীর্ঘ ১৫ বছর ধরে এলাকার মানুষের উপর অত্যাচার চালিয়েছেন মালা রায়। এমনকী রাজনৈতিক পরিচয়ের কারণে বিজেপি সমর্থকদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করার অভিযোগও তোলেন তাঁরা। বিক্ষোভকারীদের বক্তব্য, ছটপুজোর মতো ধর্মীয় অনুষ্ঠানে বাধা দেওয়ার উদ্দেশ্যেই এদিন সেখানে হাজির হয়েছেন সাংসদ। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। উত্তেজিত জনতাকে সামলাতে গোটা এলাকা কার্যত পুলিশে ছয়লাপ হয়ে যায়। একদিকে চলতে থাকে বিক্ষোভ, অন্যদিকে ঘটনাস্থলে চেয়ারে বসে থাকেন মালা রায়।
‘আই ডোন্ট কেয়ার’, বিক্ষোভের মুখে পালটা জবাব সাংসদের (Mala Roy)
স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে মালা রায়ের দাবি, তিনি কোনও রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে সেখানে যাননি। পুরসভার তরফে বিকল্প ঘাটে কী কী ব্যবস্থা করা হয়েছে, তা সরেজমিনে খতিয়ে দেখতেই তাঁর সেখানে যাওয়া। তাঁর কথায়, তাঁর বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ তোলা হচ্ছে, তার কোনও ভিত্তি নেই। অভিযোগ থাকলে থানায় তার প্রমাণ দেখানোর চ্যালেঞ্জও ছুড়ে দেন তিনি। পাশাপাশি মাঠ দখল নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হন সাংসদ। তাঁর অভিযোগ, বাম আমলেও এই মাঠ দখলের চেষ্টা হয়েছিল। পরে তাঁরা মাঠটি পুনরুদ্ধার করে সেখানে বৃদ্ধাশ্রম এবং খেলার মাঠ তৈরির পরিকল্পনা করেছিলেন। কিন্তু বর্তমানে ফের মাঠ দখলের চেষ্টা চলছে(Mala Roy)।
আরও পড়ুন: Anna Hazare Controversy: বিজেপি-আরএসএসের মদতে আন্দোলন? সোনিয়ার দাবিকে ‘ভুয়ো’ বললেন আন্না হাজারে
৪ তারিখের পর থেকেই অশান্তি, নিশানায় নতুন সরকার
বিক্ষোভের নেপথ্যে রাজনৈতিক পরিবর্তনের যোগ রয়েছে বলেও দাবি করেছেন মালা রায়। তাঁর বক্তব্য, ৪ তারিখের পর থেকেই এলাকায় অশান্তি শুরু হয়েছে। নতুন মুখ্যমন্ত্রীর দিকে ইঙ্গিত করে তিনি বলেন, কে ভালো আর কে খারাপ, তা বুঝতে হলে বর্তমান পরিস্থিতির দিকে তাকালেই হবে। স্থানীয়রা বিক্ষোভ করলে তাঁর কিছু যায় আসে না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি।



