Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৫ সালের ডিসেম্বরে ‘গোট ট্যুরে’ ভারত সফরে এসেছিলেন লিওনেল মেসি। এবার কি ভারতে পা রাখতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)? পর্তুগিজ মহাতারকাকে হায়দরাবাদে আনার উদ্যোগ শুরু করে দিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। সম্প্রতি একটি অনুষ্ঠানে নিজেই সেই পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। তবে কবে ভারতে আসতে পারেন সিআর৭, তা এখনও স্পষ্ট নয়।
মেসির পর রোনাল্ডোকে আনার উদ্যোগ (Cristiano Ronaldo)
গত বছর ‘গোট ট্যুরে’ হায়দরাবাদে এসেছিলেন মেসি। সেখানে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে ফুটবল খেলতেও দেখা গিয়েছিল তাঁকে। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে জার্সি উপহার দিয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে মেসিকে ঘিরে বিশেষ আয়োজনও করা হয়েছিল। কলকাতার অনুষ্ঠানে বিশৃঙ্খলার অভিজ্ঞতার পর হায়দরাবাদের আয়োজন ছিল অনেক বেশি পরিকল্পিত। এবার সেই হায়দরাবাদেই রোনাল্ডোকে আনার পরিকল্পনা করছেন মুখ্যমন্ত্রী।
রোনাল্ডোকে নিয়ে কী বললেন রেবন্ত রেড্ডি? (Cristiano Ronaldo)
একটি অনুষ্ঠানে রেবন্ত জানান, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে হায়দরাবাদে আনার বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে। ডিসেম্বর মাসে তেলেঙ্গানায় অনুষ্ঠিত হবে ‘খেলো ইন্ডিয়া’ গেমস। তার আগেই পর্তুগিজ তারকাকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনার কথা সামনে এসেছে। যদিও রোনাল্ডোর সম্ভাব্য সফরের দিনক্ষণ নিয়ে কোনও তথ্য দেননি মুখ্যমন্ত্রী। একই অনুষ্ঠানে ফুটবলপ্রেমের কথাও জানিয়েছেন তিনি। রেবন্ত বলেন, “মেসি আমার প্রিয় খেলোয়াড়। একসময় মারাদোনা আমার পছন্দের ফুটবলার ছিলেন।”
আন্তর্জাতিক ফুটবলে বিদায় (Cristiano Ronaldo)
সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করেছেন রোনাল্ডো। তবে ক্লাব ফুটবলে এখনও তাঁর গোলের খিদে কমেনি (Cristiano Ronaldo)। আল নাসরের হয়ে কেরিয়ারের ৯৮৬তম গোল করেছেন পর্তুগিজ মহাতারকা। যদিও সেই ম্যাচে পেনাল্টি মিসও করেন তিনি। শেষ পর্যন্ত সৌদি প্রো লিগে আল আহলির কাছে ১-৩ গোলে হেরে যায় আল নাসর।
আরও পড়ুন: IND VS NZ: রাহুলের সেঞ্চুরি, ৯৮-এ থামলেন গিল! নিউজিল্যান্ডের বিরুদ্ধে চালকের আসনে ভারত
ভারতে কি প্রথমবার পা রাখবেন সিআর৭? (Cristiano Ronaldo)
মেসি ভারতে এলেও রোনাল্ডো এখনও পর্যন্ত এই দেশে আসেননি। ফলে হায়দরাবাদে তাঁর সম্ভাব্য সফর ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। রেবন্ত রেড্ডির উদ্যোগ সফল হলে প্রথমবারের জন্য ভারতীয় সমর্থকদের সামনে হাজির হতে পারেন পর্তুগিজ মহাতারকা। এখন অপেক্ষা সরকারি ঘোষণা ও সফরের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার।



